সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বৃক্ষ নিধনের প্রতিবাদে দিঘলিয়ায় মানব বন্ধন | চ্যানেল খুলনা

বৃক্ষ নিধনের প্রতিবাদে দিঘলিয়ায় মানব বন্ধন

দিঘলিয়া উপজেলাধীন বিভিন্ন এলাকায় অপরিকল্পিতভাবে বৃক্ষ নিধনের প্রতিবাদে সচেতন নাগরিক ও সেচ্ছাসেবী সমাজের উদ্যোগে আজ সোমবার (১৬ মে) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরিবেশবাদী সামাজিক সংগঠন আলোর মিছিল এই মানববন্ধনের নেতৃত্ব প্রদান করেন। বক্তারা অবিলম্বে সরকারি গাছ নিধনের সংগে জড়িতদের সনাক্তপূর্বক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহবান জানান। মানববন্ধন থেকে অপরিকল্পিতভাবে বৃক্ষ নিধন রোধকল্পে সরকারের কাছে স্মারকলিপি প্রদানের কথা জানান বক্তারা।
মানব বন্ধন কর্মসূচীতে বক্তৃতা করেন আলোর মিছিলের প্রাক্তন সাধারন সম্পাদক ও সাংবাদিক শেখ রবিউল ইসলাম রাজিব, আহবায়ক কমিটির সদস্য আহসানুল হক হিরো, নাহিদ জুমান জেড, মহিউদ্দিন পারভেজ, কবি কৃষ্ণচন্দ্র মজুমদার ব্লাড ব্যাংকের সাধারন সম্পাদক প্রসেনজিৎ বিশ্বাস, দিঘলিয়া প্রতিবন্ধী সেবা সংস্থার সভাপতি মোঃ রফিকুল ইসলাম শরাফত, সাবেক প্রগতিশীলতা ছাত্রনেতা ও স্বেচ্ছাসেবী শেখ শামিমুল ইসলাম, রাতুল হোসেন, আসাদুজ্জামান আশা, মোঃ আশরাফুল ইসলাম, সাদিয়া সিদ্দিকী পাঁপড়ি প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

সাংবাদিকদের উপর হামলার ঘটনায় এমইউজে’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি, খুলনা প্রেসক্লাবে গিয়ে পুলিশ কমিশনারের আশ্বাস

সবুজ ও বাসযোগ্য ভবিষ্যৎ গড়তে কেএমপির বৃক্ষরোপণ কর্মসূচি

খুলনায় ২২ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

সুন্দরবনের কুখ্যাত ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ

নিউ মার্কেটের জরাজীর্ণ অংশ সংস্কার এবং ড্রেনেজ ও লাইটিং ব্যবস্থার আধুনিকীকরণ করা হবে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।