সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বুলডোজার দিয়ে বিএল কলেজে শেখ মুজিবের ম্যুরাল গুঁড়িয়ে দেওয়া হল | চ্যানেল খুলনা

বুলডোজার দিয়ে বিএল কলেজে শেখ মুজিবের ম্যুরাল গুঁড়িয়ে দেওয়া হল

খুলনার সরকারি বিএল কলেজে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা খেলার মাঠের পাশে থাকা এ ম্যুরাল ভেঙে ফেলেন ৷ এ সময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।

শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুরের সময় শিক্ষার্থীরা ‘আমার সোনার বাংলায় মুজিববাদের ঠাঁই নাই, জ্বালো-জ্বালো আগুন জ্বালো, আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও, মুজিববাদের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও সহ বিভিন্ন স্লোগান দেন।

মো. রাকিব হোসেন নামে এক শিক্ষার্থী বলেন, দেশে ফ্যাসিবাদীদের যা কিছু আছে সব ভেঙে দেওয়া উচিত। যাতে পরবর্তীতে কেউ ফ্যাসিবাদী আচার-আচরণ করতে ভয় পায়। তাই সারাদেশের মতো খুলনার বিএল কলেজেও আজ দুপুরে শেখ মুজিবের ম্যুরাল বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় অত্যাধুনিক শিল্পনগরী গড়ে তোলা হবে: রকিবুল ইসলাম বকুল

খুলনায় ২৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।