সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বুধবার থেকে অনলাইনে টিকার নিবন্ধন: স্বাস্থ্যমন্ত্রী | চ্যানেল খুলনা

বুধবার থেকে অনলাইনে টিকার নিবন্ধন: স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে দেশে করোনা ভ্যাকসিন প্রয়োগের প্রাথমিক কার্যক্রম উদ্বোধন করবেন। উদ্বোধনের পরপরই নিবন্ধনের জন্য অনলাইন ‘সুরক্ষা’ প্ল্যাটফর্ম খুলে দেওয়া হবে।

তারপর দেশব্যাপী ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু হয়ে যাবে। আমরা আশা করি, ফেব্রুয়ারির ৭ তারিখ ব্যাপকহারে এ কার্যক্রম শুরু করতে পারবো।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধনের প্রস্তুতি পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, করোনা রোগীর চিকিৎসায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল সবচেয়ে ভালো করেছে। তাই প্রধানমন্ত্রীর পছন্দে এ হাসপাতালে প্রথম করোনা টিকাদান কার্যক্রম শুরু করা হবে।

তিনি বলেন, প্রাথমিকভাবে স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে বিভিন্ন পেশার ২৫ জনকে ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে কার্যক্রম শুরু হবে।

তিনি আরও বলেন, উদ্বোধনের পর নিবন্ধনের জন্য ‘সুরক্ষা’ প্ল্যাটফর্ম খুলে দেওয়া হবে। যারা নিবন্ধন করতে পারবেন না, তারা ভ্যাকসিন কেন্দ্রে গিয়েও নিবন্ধন করতে পারবেন। সেই ব্যবস্থাও আমরা রেখেছি। এজন্য জেলা-উপজেলা পর্যায়ে টিমও গঠন করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধনের প্রস্তুতি পরিদর্শন শেষে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।