সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন | চ্যানেল খুলনা

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন

খুলনায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা আজ (সোমবার) সকালে জেলা শিশু একাডেমিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ নাজমুল হুসেইন খাঁন।

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের এবারের প্রতিপাদ্য ‘শিশুর জন্য বিনিয়োগ করি, ভবিষ্যতের বিশ্ব গড়ি’। মহিলা বিষয়ক দপ্তর, জেজেএস, ইসলামিক রিলিফ বাংলাদেশ ও কারিসাতের সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন এবং জেলা শিশু একাডেমি যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, শিশুরাই জাতি গঠনের মূল ভিত্তি, সুন্দর আগামী প্রতিষ্ঠার কারিগর। তাই বিশ্বকে সুন্দর করার পূর্বশর্ত শিশুদের সুন্দর করে গড়ে তোলা। শিশুদের শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশের জন্য পুষ্টি, শিক্ষা, নিরাপত্তা ও সুস্থ বিনোদনের বিকল্প নেই। শিশুর প্রাপ্য অধিকার নিশ্চিতে পরিবার, সমাজ ও রাষ্ট্রসহ সকলের দায়িত্বশীল ভূমিকা পালন অত্যন্ত জরুরি। তাঁরা আরও বলেন, আজকের শিশুকে সুশিক্ষিত করতে পারলে আগামীতে যোগ্য নাগরিক পাবো। শিশুদের স্বাভাবিক বিকাশ বৃদ্ধির জন্য পুথিগত বিদ্যার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে অভিভাবকদের প্রতি আহবান জানান অতিথিরা।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির, জেলা মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক হাসনা হেনা ও পুলিশ ইন্সপেক্টর মোঃ নাসির উদ্দিন। অনুষ্ঠানে ইসলামিক রিলিফ বাংলাদেশ এর খুলনা প্রজেক্ট অফিসার মোঃ জাকারিয়া, জেজেএস’র প্রতিনিধি মোসা: নাসরিন আফরোজ, শিশু অতিথি লামিয়া রহমান ও অপূর্ব হাসান তাজ বক্তৃতা করেন

এর আগে দিবসটি উপলক্ষে জেলা শিশু একাডেমি কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।