সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বিরতি ভেঙে কবে ফিরবেন অপু বিশ্বাস! | চ্যানেল খুলনা

বিরতি ভেঙে কবে ফিরবেন অপু বিশ্বাস!

অপু বিশ্বাস এক সময়ের তুমুল ব্যস্ত চিত্রনায়িকা। বছরে ১০টি সিনেমাও মুক্তি পেয়েছে তার। সেগুলোর বেশিরভাগই শাকিব খানের বিপরীতে। অথচ গত ৩ বছরে তার সিনেমার সংখ্যা শূন্য।

গত বছর থেকে ভক্তরা অপেক্ষায় আছে প্রিয় তারকাকে বড় পর্দায় দেখার জন্য। দুটি সিনেমা মুক্তির ঘোষণাও হয়েছিল। এরমধ্যে রয়েছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ও ‘প্রিয় কমলা’।

অপু বিশ্বাস

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ জিন্দাবাদ সিনেমায় বাপ্পী চৌধুরীর সঙ্গে জুটি বাঁধেন অপু বিশ্বাস। ২০২০ সালের শুরুতে সিনেমাটি মুক্তির কথা থাকলেও বাঁধা হয়েছিল করোনা। এরপর আর এর কোনও খোঁজ পাওয়া যায়নি। এ বছরেও কবে হলে আসবে সেটি নিশ্চিত নয়।

অন্যদিকে ২০২০ সালের ১৬ ডিসেম্বর ‘প্রিয় কমলা’ মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছিল। যেখানে আবারও জুটি বেঁধেছিল অপু ও বাপ্পী। সবকিছু নিশ্চিত থাকলে সেন্সবোর্ডের কারণে শেষ সময়ে পিছিয়ে যায়। দুটি সিনেমার একটিও মুক্তি পেল না অপু বিশ্বাসের। ভক্তদের অপেক্ষার পালা বাড়তে থাকল।

এ বছর অপুর ব্যস্ততা খানিকটা বেড়েছে। সরকারি অনুদানের সিনেমার ‘ছায়াবৃক্ষ’তে শুটিং করলেন। যদিও কিছু অংশের কাজ এখনও বাকি আছে।

অপু বিশ্বাস

অন্যদিকে অপুর ভক্তদের জন্য বড় খবর, প্রথমবার কলকাতার সিনেমায় দেখা যাবে তাকে। যদিও সেই খবরও এখন পুরোনো। ওপারের জনপ্রিয় সঙ্গীতশিল্পী নচিকেতার লেখা গল্পে অভিনয় করেছেন তিনি। সিনেমাটির পরিচালক সুবীর মণ্ডল।

কিছুদিন আগেই ‘শর্টকাট’ শিরোনামে সিনেমাটির ডাবিং করে কলকাতা থেকে ফিরলেন অপু বিশ্বাস। জানা যায় এবছরের মাঝামাঝি মুক্তি পাবে এটি।

একের পর এক সিনেমা জমে যাচ্ছে অপু বিশ্বাসের। কিন্তু এখনও মুক্তির কোনো চূড়ান্ত তারিখ ঘোষণায় নেই একটিও। ভক্তদের তাই অপেক্ষা দীর্ঘ বিরতি ভেঙে কবে ফিরবেন প্রিয় তারকা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

ইরানে হামলার ভিডিওতে নিজের গান ব্যবহারে ক্ষুব্ধ কেটি পেরি

মুক্তির আগেই ৮০ কোটি টাকায় বিক্রি ‘রামায়ণ’-এর সংগীতস্বত্ব

ঘনিষ্ঠ দৃশ্যের কথা বলে হেনস্থার চেষ্টা, যা বললেন অভিনেত্রী

‘গুলশানের চামেলি’ হবেন কলকাতার ‘পাখি’

ককরোচদের আন্দোলনে সালমান খানের সমর্থন

ঢাকায় স্থগিত হওয়া অনুপম রায়ের কনসার্ট হবে ১ আগস্ট

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।