সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বিয়ে করে নতুন বউ নিয়ে বাড়ি ফেরার পথে বরের মৃত্যু | চ্যানেল খুলনা

বিয়ে করে নতুন বউ নিয়ে বাড়ি ফেরার পথে বরের মৃত্যু

লালমনিরহাটের কালীগঞ্জে বিয়ে করে নতুন বউ নিয়ে বাড়ি ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে জাহিদুল ইসলাম (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে বিয়ে করে ফেরার পথে উপজেলার তুষভান্ডার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাহিদুল ইসলাম উপজেলার কাকিনা ইউনিয়নের ওয়াবদা বাজার এলাকার মহুবার রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় বরযাত্রী নিয়ে কালীগঞ্জের চৌধুরীরহাট এলাকায় কনের বাড়িতে যান। বিয়ে শেষে নববধূ নিয়ে ফেরার পথে জাহিদুল ইসলাম তুষভান্ডার বাজার পার হয়ে রাস্তায় অসুস্থ হয়ে পড়েন। পরে বরযাত্রীরা তাকে অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেলে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

কাকিনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য মো. শাহাবুদ্দিন বলেন, “ঘটনাটি শুনে সেখানে গ্রাম পুলিশ পাঠিয়েছিলাম। গতরাতে বিয়ে করে ফেরার পথে নববিবাহিত বর জাহিদুল ইসলাম অসুস্থ হয়ে মারা যান।”

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক বলেন, “বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্তের পর পুরো ঘটনা জানা যাবে।”

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, দুই নেতা বহিষ্কার

নিজের বিয়ে বন্ধ করতে থানায় এসএসসি পরীক্ষার্থীর আশ্রয়

ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা, বিস্ফোরণে ব্যবসায়ীর মৃত্যু

গভীর রাতে মাদক কারবারির স্ত্রীর ঘরে পুলিশ কর্মকর্তা, এলাকাবাসীর পিটুনি

স্ত্রীর জীবন বাঁচাতে কিডনি দিলেন স্বামী

খুলনাসহ ১১ জেলায় চালু হচ্ছে ‘ফুয়েল পাস’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।