সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বিধিনিষেধ বাড়লেও থাকবে শিথিলতা | চ্যানেল খুলনা

বিধিনিষেধ বাড়লেও থাকবে শিথিলতা

দেশে করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী থাকার কারণে চলমান বিধিনিষেধের মেয়াদ আরও বাড়লে জীবন-জীবিকার স্বার্থে কিছুক্ষেত্রে শিথিলতাও থাকতে পারে। রোববার (১ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা বলেন, ‘করোনায় মৃত্যুর হার এখনো দুইশর বেশি। এ অবস্থায় বিধিনিষেধ তুলে দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।’
জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেকজন কর্মকর্তা বলেন, ‘বর্তমানে করোনার যে পরিস্থিতি, তা বিবেচনা করে বিধিনিষেধ বাড়ানো হতে পারে। তবে জীবন-জীবিকার কথা চিন্তা করে কিছুক্ষেত্রে শিথিলতাও থাকতে পারে।’

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম বলেন, যেভাবে করোনার সংক্রমণ বাড়ছে, আমরা কীভাবে এই সংক্রমণ সামাল দেব? রোগীদের কোথায় জায়গা দেব?

এদিকে, স্বাস্থ্য অধিদফতরের এ সুপারিশ নিয়ে পর্যালোচনা করছে সরকার। আগামী ৩ অথবা ৪ আগস্ট এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানা গেছে।

এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘সেটি (সুপারিশ) অবশ্যই আমাদের মাথায় আছে। কারণ সবকিছুর সমন্বয় আমাদের করতে হবে। সেজন্য আমরা বলছি যে, একটু সময় নেব। ৩ বা ৪ তারিখে এ বিষয়টি পরিষ্কার করে দেব।’

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

অপ্রতিম হত্যা মামলায় চারজন গ্রেপ্তার, মুঠোফোনও উদ্ধার

র‍্যাবের নতুন নাম এসআরবি, আজ থেকে শুরু কার্যক্রম

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন

‘গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ’: রাষ্ট্রপতি

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

রবি-বোরো মৌসুমে চাহিদার চেয়ে ১৫.৮৪ লাখ টন বেশি সার প্রস্তুত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।