সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বিদেশে বসে দেশবিরোধী অপপ্রচারকারীদের পাসপোর্ট বাতিলের চিন্তাভাবনা | চ্যানেল খুলনা

বিদেশে বসে দেশবিরোধী অপপ্রচারকারীদের পাসপোর্ট বাতিলের চিন্তাভাবনা

বিদেশে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচারকারীদের পাসপোর্ট বাতিলের চিন্তাভাবনা করছে সরকার। এমন কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বুধবার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে একথা জানান তিনি।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, রাষ্ট্রবিরোধী যে সমস্ত কাজ ‍যারা বিদেশে বসে করছে তাদের যাতে পাসপোর্ট বাতিল করা হয় সে জন্য আমরা পরামর্শ দিয়েছি। তাদের তালিকা প্রস্তুত করেৃতথ্য-উপাত্ত সংগ্রহ করে সেগুলো কারা করছে, কী কী করছে সেগুলো পরীক্ষা-নীরিক্ষা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। বিদেশে থেকে দেখা যাচ্ছে অনেক লোক মিথ্যাচার করছে, কোনো ব্যক্তির বিরুদ্ধে সেটা বলতে পারলেও রাষ্ট্রের বিরুদ্ধে হলে সেটা রাষ্ট্রদ্রোহীতা। দুইটা ভিন্ন জিনিস। কিছু বিদেশি নাগরিক আছে যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। তারা বিভিন্ন ক্রাইমের সঙ্গে জড়িত।

এ সময় তিনি বলেন, যে কোনো সরকারি চাকরিতে নিয়োগের আগে ডোপ টেস্ট হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির আগেও ডোপ টেস্ট করা হবে। ডোপ টেস্ট বাধ্যতামূলক করার জন্য দ্রুত একটি আইন করা হবে। মাদক আইনের দুর্বলতা দূর করার জন্য আইন সংশোধনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলেও জানান মন্ত্রী।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাংলাদেশ আরও সংবাদ

ভারতের বিমানবন্দরে বাংলাদেশি নারী আটক

আজ শুভ বুদ্ধপূর্ণিমা

বাংলাদেশি পাসপোর্ট থাকলে ভিসা ছাড়াই যেতে পারবেন ৩৬ দেশে

সুখি দেশের তালিকার শীর্ষে ফিনল্যান্ড, বাংলাদেশের অবস্থান কত?

চরমপন্থার অভিযোগে মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

ফেরিতে ওঠার সময় পদ্মায় পড়ে গেল যাত্রীসহ বাস, বহু হতাহতের শঙ্কা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।