সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বিদেশে আটকা পড়া বাংলাদেশিদের কাছে পাঠানো যাবে প্রয়োজনীয় অর্থ | চ্যানেল খুলনা

বিদেশে আটকা পড়া বাংলাদেশিদের কাছে পাঠানো যাবে প্রয়োজনীয় অর্থ

চ্যানেল খুলনা ডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে পৃথিবীর প্রায় সব দেশই আন্তর্জাতিক আগমন-বহির্গমন বন্ধ রেখেছে। এর ফলে বিদেশ ভ্রমণে কিংবা চিকিৎসার জন্য বিদেশে গিয়ে আটকা পড়েছেন অনেক বাংলাদেশি। বিপাকে পড়া এসব মানুষের খরচের জন্য প্রয়োজনীয় অর্থ পাঠানোর অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
সকল বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদেশে আটকাপড়াদের প্রয়োজনীয় ব্যয় সামলাতে তাদের ভ্রমণ বা চিকিৎসা কোটা অনুযায়ী অর্থ তাদের আন্তর্জাতিক ক্রেডিট কার্ডে দেওয়া যাবে। গ্রাহকের আবেদনের প্রেক্ষিতে কার্ডের লিমিট বাড়িয়ে দিতে পারবে ব্যাংকগুলো। এছাড়া কার্ডের লিমিটের বেশি অর্থের প্রয়োজন হলে সেই অর্থও ছাড় করাতে পারবে ব্যাংক। গ্রাহকের চাহিদা অনুসারে বিদেশের ব্যাংক, হাসপাতালের একাউন্ট বা এক্সচেঞ্জ হাউসে অর্থ পাঠানো যাবে। তবে এক্ষেত্রে পাঠানো অর্থ অবশ্যই যৌক্তিক পরিমান হতে হবে। অর্থ ছাড়ের পর কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে অনুমোদন নিতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের একটি সূত্র জানায়, বিদেশে বিশেষ করে ভারতে চিকিৎসা নিতে গিয়ে অনেকে আটকা পড়েছেন। তাদের আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক এই সুবিধা দিয়েছে।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

কৃষি ঋণে সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার

কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

পিলখানায় শহীদ সেনাদের কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বন্ধ পাটকল-চিনিকল খোলার উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সরানো হলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ তিন সচিবকে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।