সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বিজয় দিবসে দেশব্যাপী শপথ পাঠের প্রস্তুতি সভা | চ্যানেল খুলনা

বিজয় দিবসে দেশব্যাপী শপথ পাঠের প্রস্তুতি সভা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে একযোগে শপথ বাক্য পাঠ করাবেন। জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় প্রশাসন উপযুক্ত স্থানে শপথ গ্রহণের জন্য সমাবেশের আয়োজন করবে।

অনুষ্ঠানটি বাস্তবায়নের লক্ষ্যে দেশের সকল বিভাগীয় ও জেলা প্রশাসনের সাথে এক প্রস্তুতি সভা আজ (সোমবার) বিকেলে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহম্মদ কায়কাউসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

সভায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ প্রান্তে যুক্ত ছিলেন খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আজমুল হক, সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) তানভীর আহমদ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান মাসুদ, এলজিডিই’র নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় অত্যাধুনিক শিল্পনগরী গড়ে তোলা হবে: রকিবুল ইসলাম বকুল

খুলনায় ২৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।