সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিজিবির নতুন ডিজি মেজর জেনারেল সাকিল আহমেদ | চ্যানেল খুলনা

বিজিবির নতুন ডিজি মেজর জেনারেল সাকিল আহমেদ

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল সাকিল আহমেদ। প্রেষণে তাকে এই নিয়োগ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আজ শুক্রবার বিজিবি সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব আবুল আজাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিজিবির বর্তমান মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল সাফিনুল ইসলামকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হলো। তার স্থলে মেজর জেনারেল সাকিল আহমেদকে বিজিবির মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ দেয়া হলো।
মেজর জেনারেল সাকিল আহমেদ পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পালন করেন।
আগামী ২ মার্চ চাকরি থেকে অবসরকালীন ছুটিতে যাচ্ছেন মেজর জেনারেল সাফিনুল ইসলাম।

https://channelkhulna.tv/

বাংলাদেশ আরও সংবাদ

বাংলাদেশি পাসপোর্ট থাকলে ভিসা ছাড়াই যেতে পারবেন ৩৬ দেশে

সুখি দেশের তালিকার শীর্ষে ফিনল্যান্ড, বাংলাদেশের অবস্থান কত?

চরমপন্থার অভিযোগে মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

ফেরিতে ওঠার সময় পদ্মায় পড়ে গেল যাত্রীসহ বাস, বহু হতাহতের শঙ্কা

হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেওয়া সেই বিচারকের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক

হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দুজন ভারতে গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।