সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বিগ ম্যাচে আজ চেলসির মুখোমুখি আর্সেনাল | চ্যানেল খুলনা

বিগ ম্যাচে আজ চেলসির মুখোমুখি আর্সেনাল

বক্সিং ডে’তে আজ মাঠে নামছে বেশ কয়েকটি বড় দল। যেখানে বিগ ম্যাচে চেলসির সাথে খেলবে আর্সেনাল। ম্যাচ শুরু হবে রাত সাড়ে ১১ টায়।

আরেক ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬ টায় মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের দুই ও তিন নাম্বার দল লেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড। আর রাত ২টায় নিউক্যাসেলের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি।

পয়েন্ট টেবিলে আর্সেনাল-চেলসির ব্যবধান ৮। পিছিয়ে থাকা আর্সেনালের মৌসুমটা ভালো যাচ্ছে না। তালিকার ১৫ নাম্বারে থাকা দলটি এই ম্যাচে পাচ্ছে না পিয়েরে আবামেয়াংকে। সেইসাথে ইনজুরিতে পড়ে আবারও ছিটকে গেছেন থমাস পার্টি। এই ম্যাচ দিয়ে ফিরছেন গ্রানিত জাকা ও গ্রাবিয়েল মার্শিয়েল।

এদিকে সবশেষ ম্যাচে ওয়েস্ট হ্যামের কাছে হারা চেলসি আছে টেবিলের ৫ নাম্বারে। এদিন রেচে জেমস ও হাকিম জাইসের সার্ভিস পাবেন না ফ্রাঙ্ক লেম্পার্ড।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

চেলসির চ্যাম্পিয়ন্স লিগ খেলার স্বপ্নে ম্যানইউর ধাক্কা, রেলিগেশনে টটেনহাম

তিন ম্যাচ আগেই ছিটকে গেল রিশাদদের দল

ইংলিশ ফুটবলের তৃতীয় স্তরে নামার শঙ্কায় হামজার লিস্টার!

বাংলাদেশে খেলার অভিজ্ঞতার ফায়দা লুটেছেন ফক্সক্রফট

বিসিবিতে যুক্ত হয়ে তামিমকে নিয়ে যা বললেন মাশরুর

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন রুবেল হোসেন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।