সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বিএসটিআই-এর অভিযানে ২৩টি মামলা ও এক লাখ ৩৫ হাজার টাকা জরিমানা | চ্যানেল খুলনা

বিএসটিআই-এর অভিযানে ২৩টি মামলা ও এক লাখ ৩৫ হাজার টাকা জরিমানা

চ্যানেল খুলনা ডেস্কঃ মানসম্মত পণ্যসামগ্রী ক্রয় ও বিক্রয় নিশ্চিতকরা, মেট্রিক পদ্ধতির প্রচলন, ওজন ও পরিমাপে কারচুপিরোধে খুলনার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) গত ফেব্রুয়ারি মাসে মহানগরীসহ খুলনা, যশোর, বাগেরহাট,
চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, নড়াইল ও মাগুরা জেলায় ১৩টি মোবাইল কোর্ট পরিচালনা করে।
মোবাইল কোর্ট পরিচালনা করে ওজন ও পরিমাপ মানদন্ড আইন লঙ্ঘনের দায়ে লাইসেন্সবিহীন অবৈধভাবে বিস্কুট উৎপাদানের দায়ে বেকারির বিরুদ্ধে একটি মামলা এবং জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ায় চারটি পেট্রোল পাম্পের বিরুদ্ধে চারটি মামলা ও পণ্যের মোড়ক নিবন্ধন সনদ ব্যতিরেকে দই বিক্রি করায় আটটি মামলাসহ ১৮টি মামলা দায়ের করা হয়। মোট ১৯টি মামলা দায়ের করে এক লাখ ৩৫ হাজার টাকা জরিমানা আদায়ের মাধ্যমে মামলাগুলো নিষ্পত্তি করে। এসময়ে ১৭টি বিশেষ অভিযানে পরিচালনা করে সংশ্লিষ্ট আদালতে চারটি নিয়মিত মামলা দায়ের করে। এছাড়া সিএমএম ও জুডিসিয়াল আদালতে পূর্বে দায়েরকৃত দুইটি মামলায় ২০
হাজার টাকা জরিমানার মাধ্যমে নিষ্পত্তি করে। বিএসটিআই এ ধরনের অভিযান অব্যাহত রেখেছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে একটি প্রকল্প হাতে নিয়েছি : মনা

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আসাদুজ্জামান সরকার

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।