সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বিএফইউজে’র নেতৃবৃন্দের সাথে কেইউজে সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

বিএফইউজে’র নেতৃবৃন্দের সাথে কেইউজে সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিএফইউজে’র ট্রেজারার দীপ আজাদ’র সাথ খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সাঈয়েদুজ্জামান সম্রাট’র সঞ্চালনায় আজ ১২ই মার্চ শক্রবার সকাল সাড়ে দশটায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে অনুুুুষ্ঠিত সভায় মতবিনিময় করেন বিএফইউজে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ট্রেজারার দ্বীপ আজাদ।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়ন ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, খুলনা প্রেসক্লাবের সভাপতি এবং খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এসএম জাহিদ হোসেন, খুলনা প্রেসক্লাবের এবং খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ আবু হাসান,খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুন রেজা, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল এবং সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু,সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, বিএফইউজে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক বরুণ ভৌমিক নয়ন,নির্বাহী সদস্য মোঃ মামুন, সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি হুমায়ুন কবির। সভা পরিচালনা করেন ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক নিয়ামুল হোসেন কোচি।

সভায়, বক্তারা সাংবাদকর্মীদের বিভিন্ন সুবিধা অসুবিধার দিক তুলে ধরেন। বিএফইউজে’র ট্রেজারার দ্বীপ আজাদ খুলনায় কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দের কথা শুনেন এবং সকলকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএফইউজের সদস্য এসএম ফরিদ রানা, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি রকিব উদ্দিন পান্নু, টিভি রিপোর্টার ইউনিটের সভাপতি সুনীল দাস, বিএফইউজের সাবেক সদস্য আসাদুজ্জামান রিয়াজ।

খুলনা সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক জয়নাল ফারাজী, নির্বাহী সদস্য প্রিন্স ও বিমল সাহা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

গণমাধ্যম আরও সংবাদ

খুলনা সাংবাদিক ইউনিয়নের পাল্টা পা‌ল্টি সভা, ৩৪ জনের সদস্যপদ বা‌তিল

পবিত্র ঈদুল আযহার পূর্বেই সাংবাদিকদের সকল বকেয়া পরিশোধের দাবি এমইউজের

১৬ বছর পর বন্ধের দিন-ক্ষণেই ফিরছে চ্যানেল ওয়ান

খুলনা প্রেসক্লাব নির্বাচন: ১৫ পদে ৮৫ প্রার্থীর মনোনয়ন জমা

লেবাননে ইসরায়েলি হামলায় দুই সাংবাদিক নিহত

খুমেক হাসপাতালে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞায় এমইউজে ও বিএফইউজে নেতৃবৃন্দের তীব্র নিন্দা ও ক্ষোভ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।