সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান | চ্যানেল খুলনা

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান


বিএনপি সংস্কারের পক্ষে ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘আমরাই সংস্কারের দাবি সবার আগে করেছি। সেই সংস্কারের বিপক্ষে তো আমরা নই, আমরা সেই সংস্কারের পক্ষে। অতএব আমরা ‘হ্যাঁ’ ভোট দেব। এটিই আমাদের সিদ্ধান্ত।’

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান এমনটি জানান।

বৈঠক শেষে গণভোট নিয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন, ‘আমরাই সংস্কারের দাবি সবার আগে করেছি। আমাদেরই প্রস্তাব অনুযায়ী সব সংস্কারের বিষয় আলোচনায় এসেছে, কমিটি হয়েছে এবং সেখানে আমরা অংশ নিয়েছি, আমাদের কন্ট্রিবিউশন করেছি এবং বহু বিষয়ে আমরা একমত হয়েছি। যেসব বিষয়ে আমরা একমত হতে পারিনি, সেগুলোতে আমরা নোট অব ডিসেন্ট দিয়েছি। এই নোট অব ডিসেন্ট আমরা একা দিইনি; অনেকেই দিয়েছে। যেমন নারী আসনের ব্যাপারে তো অন্য রাজনৈতিক দলগুলো নোট অব ডিসেন্ট দিয়েছে, আমরা নারী আসন বৃদ্ধি আমরা চেয়েছি। তাঁরা (জামায়াতে ইসলামী) নারী আসন বৃদ্ধি চায় না এবং তারা কোনো নারীকে মনোনয়নও দেয়নি। সেই সংস্কারের বিপক্ষে তো আমরা নই, আমরা সেই সংস্কারের পক্ষে। অতএব আমরা ‘হ্যাঁ’ ভোট দেব। এটিই আমাদের সিদ্ধান্ত।’

‘বিএনপি ফ্যামিলি কার্ড দিচ্ছে’—জামায়াতের এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বলেন, ‘ফ্যামিলি কার্ড না, আমরা কৃষকদেরকে ফার্মারস কার্ডও দেব। এটা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা। জনগণের সমর্থনে যদি আমরা পরিচালনার দায়িত্ব পাই, তাহলে আমরা দেশের মানুষের কল্যাণের জন্য বেশ কিছু কর্মসূচি নেব এবং এটা বিএনপির ইতিহাসই তাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অনেক নতুন নতুন কর্মসূচি নিয়েছিলেন, যেগুলো এখনো কার্যকর আছে।’

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

শিক্ষার্থীরা গুপ্ত রাজনীতি দেখতে চায় না: সংসদে বিএনপি হুইপ

আপিলেও প্রার্থিতা ফেরত পেলেন না মনিরা শারমিন, যাবেন হাইকোর্টে

রাউজানে ৩ দিনের মাথায় ফের বিএনপি কর্মী খুন

জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে: মির্জা ফখরুল

কার্ড দিতে গিয়ে বিএনপির তেল ফুরিয়ে গেছে : নাহিদ ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।