সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়? প্রশ্ন জামায়াত নেতা আজহারের | চ্যানেল খুলনা

বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়? প্রশ্ন জামায়াত নেতা আজহারের

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়? আচমকা এমন বিস্ফোরক প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং রংপুর-২ আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম। বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে অধিবেশন চলাকালে দেওয়া বক্তব্যে তিনি এ প্রশ্ন তোলেন।

জামায়াত নেতা আজহার বলেন, বিএনপি দাবি করে তারা মুক্তিযুদ্ধের দল। অথচ দলটি প্রতিষ্ঠা হয়েছিল ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর। আর মুক্তিযুদ্ধ হয় ১৯৭১ সালে। তাহলে মুক্তিযুদ্ধের দল কীভাবে বিএনপি হতে পারে?

তিনি আরও বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। তাদের নারী নেতৃরা রাজপথে আন্দোলন করেছেন এবং তাদের অনেক ভূমিকাও আছে। কিন্তু সংরক্ষিত নারী আসনে গোপালগঞ্জের কাশিয়ানী থানা মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদককে আপনারা মনোনয়ন দিয়েছেন।

তিনি প্রশ্ন তোলেন, কেন? এটা কি আপনাদের দৈন্যতার কারণে নাকি আপনারা কোনো মহিলা খুঁজে পাচ্ছেন না? আপনারা কি কোনো শক্তিকে খুশি করতে চান? তাদের সহযোগিতায় ক্ষমতায় থাকতে চান? এ প্রশ্নের জবাব আপনারাই দেবেন।

জান্নাতের টিকিট বিক্রির প্রসঙ্গে এ টি এম আজহার বলেন, আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি। অবশ্যই আমরা জান্নাতে যেতে চাই। আমাদের আন্দোলন জান্নাত। আপনারা কি জান্নাতে যেতে চান না?

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

শিক্ষার্থীরা গুপ্ত রাজনীতি দেখতে চায় না: সংসদে বিএনপি হুইপ

আপিলেও প্রার্থিতা ফেরত পেলেন না মনিরা শারমিন, যাবেন হাইকোর্টে

রাউজানে ৩ দিনের মাথায় ফের বিএনপি কর্মী খুন

জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে: মির্জা ফখরুল

কার্ড দিতে গিয়ে বিএনপির তেল ফুরিয়ে গেছে : নাহিদ ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।