সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বিএনপি ও জামায়াত নেতার ভাই নৌকার প্রতিক পাওয়ায় ০৪নং মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিক্ষোভ | চ্যানেল খুলনা

বিএনপি ও জামায়াত নেতার ভাই নৌকার প্রতিক পাওয়ায় ০৪নং মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিক্ষোভ

কয়রার ০৪নং মহারাজপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জি এম আব্দুল্লাহ আল মামুন লাভলু’র বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় বিক্ষোভ জানিয়েছে ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বেলা ১১টা থেকে দুপুর ০১টা পর্যন্ত ০৪নং মহারাজ পুর ইউনিয়ন পরিষদের সামনের রাস্তা আটকিয়ে তারা বিক্ষোভ করেন। বিক্ষোভ কর্মসুচীতে উপস্থিত ছিলেন, ইউনিনয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাষ্টার খায়রুল আলম। তিনি বলেন কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আমরা আমরা বর্ধিত সভা করে বর্তমান চেয়ারম্যানের নাম সহ ত্যাগী আরো দুজন নেতার নামসহ আমার নাম দিই।
বর্ধিত সভায় সিদ্ধান্ত হয় আমরা নৌকার প্রতিক প্রাপ্ত আব্দুল্লাহ আল মাহমুদ এর নাম না পাঠানোর সিদ্ধান্ত নিই। কারন তিনি বিগত নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থীদের নির্বাচনে কাজ করেছেন। পাশাপাশি তার মেজ ভাই এই ইউনিয়নেরি ধানের শীষের প্রার্থী সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান বেল্টু, তার বড় ভাই মোফাজ্জেল হোসেন জামায়াত ইসলামি করেন। কিন্তু উপরের নেতারা তিনি মনোনয়ন কেনায় তার নাম পাঠান আমাদের সিদ্ধান্তের বাইরে গিয়ে।
উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বাবু খগেন্দ্র নাথ মন্ডল বলেন, কেন্দ্র যাকে নৌকা প্রতিক দিয়েছে তিনি দলে অনুপ্রবেশকারী। তিনি এলাকায় থাকেন না। বিগত নির্বাচনে তার ধানেরশীষ প্রতিকের প্রচারনা করেছেন।
এ সময় আরো উপস্থিত আওয়ামী লীগ নেতা, আব্দুর রাজ্জাক, আহসান হাবিব বাচ্চু, আনসার আলী গাজী, আরাফাত হোসেন, ওহিদ মোড়ল, বিপুল কুমার বাছাড়, আশরাফ উদ্দীন ঢালীসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা।
উল্লেখ্য গতকাল বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় কয়রার ০৪নং মহারাজপুর ইউনিয়ন পরিষদ বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী হিসেবে আব্দুল্লাহ আল মামুনের নাম ঘোষনা করেন। বর্তমান চেয়ারম্যান জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু বিগত নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচন করে জয়ী হন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

দিঘলিয়ায় বন্দুক ও নগদ টাকাসহ যুবক আটক

খুলনায় আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

খুবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : লবি

চৈত্র সংক্রান্তিতে খুবিতে ঘুড়ি উৎসব প্রাণখোলা আনন্দে শিক্ষার্থীরা

বাজারগুলির সংস্কারসহ নতুন বাজার নির্মাণ প্রকল্প আসন্ন বাজেটে অন্তর্ভুক্ত করা হবে : কেসিসি প্রশাসক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।