সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বার্ন ইনস্টিটিউটে আয়মানের পর চলে গেল মাকিনও, নিহত বেড়ে ৩৩ | চ্যানেল খুলনা

বার্ন ইনস্টিটিউটে আয়মানের পর চলে গেল মাকিনও, নিহত বেড়ে ৩৩

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম আব্দুল মুসাব্বির মাকিন (১৩)। স্কুলের ৭ম শ্রেণিতে পড়ত সে। শুক্রবার (২৫ জুলাই) বেলা ১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

মাকিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, মাকিনের শ্বাসনালীসহ শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল। ক্রিটিকাল অবস্থায় ছিল সে। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে।

তিনি বলেন, এদিন সকালে তাসমিন আফরোজ আয়মান (১০) নামে আরও শিক্ষার্থী মারা গেছে। এ নিয়ে ঘটনাটিতে ইনস্টিটিউটে ১৫ জনের মৃত্যু হলো।

মাকিনের বাবা মো. মহসিন বলেন, ‘আমার ছেলে মাইলস্টোন স্কুলের ৭ম শ্রেণিতে পড়ত। আমাদের বাসা গাজীপুর সদরের বড়বাড়ি এলাকায়। সেখান থেকেই নিয়মিত দিয়াবাড়ির মাইলস্টোন স্কুলে যাতায়াত করত। দুই সন্তানের মধ্যে ছোট সে।’

এর আগে আজ দুপুর ১২টা পর্যন্ত হালনাগাদ তথ্য দিয়েছিল প্রধান উপদেষ্টার কার্যালয়। সেই তথ্য অনুযায়ী, এ দুর্ঘটনায় মোট ৫১ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে। ৩২ জনের মৃত্যু হয়েছে। আর মুসাব্বির মাকিনের মৃত্যু নিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল ৩৩ জনে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।