সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বারি সরিষা-১৪ ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

বারি সরিষা-১৪ ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত

পাইকগাছায় ২০২৩-২৪ অর্থ বছরে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় রোপা আমন-সরিষা-বোরো প্যাটান ভিত্তিক বারি সরিষা-১৪ প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলার কাশিমনগর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মাঠ দিবস ও আলোচনা সভার আয়োজন করে।

কৃষক পারভেজ হোসেন পলাশের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের খুলনা অঞ্চলের মনিটরিং অফিসার কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন, খুলনার অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ সুবির কুমার বিশ্বাস।

স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাস। উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইয়াছিন আলী খান, নাহিদ মল্লিক, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক শেখ দ্বীন মাহমুদ ও কৃষক কার্তিক সরকার।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় ডাবল মার্ডার মামলার আসামির তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

১২ হাজার তরুণকে নিয়ে খুলনায় ‘জাগরণ’ প্রকল্পের সূচনা

রূপসায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় আরও দুই সন্ত্রাসী গ্রেফতার

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।