সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাগেরহাট ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

বাগেরহাট ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

বাগেরহাটে লায়ন্স ক্লাব অব বাগেরহাট কিংসের উদ্যোগে ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(১৩ ফেব্রুয়ারী) বিকালে শহরের নূরমসজিদ মোড়স্থ লায়ন্স ক্লাব অব বাগেরহাট কিংসের কার্যালয় চত্বরে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এসময় বিনামূল্যে এলাকার প্রায় শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
লায়ন্স ক্লাব অব বাগেরহাট কিংসের সভাপতি মো: সুজন মোল্লার সভাপতিত্বে ক্যাম্পেইন পরিচালনা করেন লিয়ো ক্লাব অব ঢাকা কিংসের সদস্য মোল্লা আতিকুর রহমান রাসেল। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব বাগেরহাট কিংসের ট্রেজারার এস এম রাজ , লিয়ো ক্লাব অব ঢাকা কিংসের সদস্য শামিম মুন্সী, ইমরান হোসেন, মানিকচন্দ্র পাল প্রমুখ।
রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা কয়েকজন শিক্ষার্থী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, লায়ন্স ক্লাব অব বাগেরহাট কিংস এটি খুব ভালো একটি উদ্যোগ নিয়েছে। যার ফলে আমরা অনেকে ব্লাড গ্রুপ জানতে পেরেছি। পাশাপাশি আমাদের পরিবার কিংবা আমাদের কোনো রিলেটিভের জন্য রক্ত লাগলে আমরা রক্ত দিতে পারবো ।
ক্যাম্পেইনের বিষয়ে লায়ন্স ক্লাব অব বাগেরহাট কিংসের সভাপতি সুজন মোল্লা বলেন, বর্তমানে যেকোন কাজেই রক্তের গ্রুপ প্রয়োজন হচ্ছে। প্রত্যন্ত এলাকার মানুষেরা অধিকাংশই তাদের রক্তের গ্রুপ সম্পর্কে অবহিত না। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অনেকে তাদের রক্তের গ্রুপ জানে না। এজন্য আমরা জেলা ব্যাপি রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধ করতে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করেছি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য আত্মসমর্পন, এক জেলে উদ্ধার

বাগেরহাটে সরকারি খালের অবৈধ দখল উচ্ছেদ না করেই ফিরে এলেন এমপি-ডিসি

ফকিরহাটে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।