সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাগেরহাটে ৪২ কেজি হরিণের মাংসসহ বাবা ছে‌লে আটক | চ্যানেল খুলনা

বাগেরহাটে ৪২ কেজি হরিণের মাংসসহ বাবা ছে‌লে আটক

বাগেরহাটের রামপালে হরিণের মাংসসহ বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) ভোরে রামপাল উপজেলার বগুরা ব্রিজ সংলগ্ন বগুরা খালের পাড় থেকে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় ২টি হরিণের মাথাসহ ৪২ কেজি মাংস জব্দ করে পুলিশ।

আটককৃতরা হলেন, রামপাল উপজেলার ঝনঝনিয়া গ্রামের মৃত জমাত আলীর ছেলে আব্দুর রহমান শেখ (৫২) এবং আব্দুর রহমানের ছেলে মোস্তাকিন শেখ (২৭)। আটককৃতদের বিরুদ্ধে রামপাল থানায় মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশ।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপারের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিংয়ে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর মোঃ শাফিন মাহমুদ এসব তথ্য জানান।

অতিরিক্ত পুলিশ সুপার মীর মোঃ শাফিন মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই গাজী ইকবাল হোসেনসহ পুলিশ সদস্যরা বগুরা নদীর তীরে অভিযান চালিয়ে হরিণের মাংসসহ পিতা-পুত্রকে আটক করে। তারা সুন্দরবনে ফাঁদপেতে হরিণ শিকার করে মাংস পাচারের জন্য ওই জায়গায় অপেক্ষা করছিলেন। মামলা দায়ের পূর্বক তাদেরকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।