সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাগেরহাটে ৪টি আসন বহালের দাবীতে ফকিরহাটে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী | চ্যানেল খুলনা

বাগেরহাটে ৪টি আসন বহালের দাবীতে ফকিরহাটে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা কর্মসুচির অংশ হিসেবে ফকিরহাট উপজেলায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালন করেছে সর্বদলীয় সংগ্রাম কমিটি ও বিএনপিসহ বিভিন্ন রজনৈতিক দলের নেতা-কর্মিরা।

রবিবার (১৪সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ফকিরহাট উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন, ভূমি অফিস ও কৃষি অফিসসহ বিভিন্ন অফিসের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূটি পালন করা হয়। এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেয়।

কর্মসূটি চলাকালীন সময়ে বিভিন্ন্ন সরকারি দপ্তরের সামনে আইনৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মত। এসময় সকল দপ্তরগুলোর দরজায় তালা ঝুলতে দেখা গেছে। কোন কর্মকর্তা-কর্মচারীকে অফিস করতে দেখা যায়নি। এরমধ্যে কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীকে দপ্তরের বাইরে ঘুরাঘুরি করতে দেখা গেছে।

এসময় ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ফকিরহাট উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্ত্বরে এসে বিক্ষোভ সমাবেশ করে।

এসময় বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মিরা বলেন, সোমবার থেকে বুধবার (১৫ থেকে ১৭ সেপ্টেম্বর) পর্যন্ত হরতাল পালন করা হবে।

চারটি আসন পুন:বহাল না করা হলে লাগাতার কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আপনাদের দুয়ারে এসেছি : হাসনাত আব্দুল্লাহ

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্য

ফকিরহাটে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

ফকিরহাটের শুভদিয়া গ্রাম পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।