সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বাগেরহাটে ১১৬ টি প্রতিষ্ঠানের শিক্ষকদের তিন দিনের আই এইচ টি প্রশিক্ষণের সমাপনী | চ্যানেল খুলনা

বাগেরহাটে ১১৬ টি প্রতিষ্ঠানের শিক্ষকদের তিন দিনের আই এইচ টি প্রশিক্ষণের সমাপনী

বাগেরহাটে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়ধীন আইসিটির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষা প্রচলন প্রকল্পের আওতায় তিন ব্যাপী আই এইচ টি শিক্ষক প্রশিক্ষণ শেষ হয়েছে। সোমবার (২৪ জুন) প্রশিক্ষণের সমাপনী দিনে প্রশিক্ষনার্থী শিক্ষকদের হাতে সনদপত্র তুলে দেন জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসের গভেষণা কর্মকর্তা শেখর চন্দ্র সাহা, সহকারী পরিদর্শক ফয়সাল হোসেন দীপ, প্রদীপ কুমার বাহাদুর, যদুনাথ স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মণ্ডল, জেলা পুষ্টি বিষয়ক কর্মকর্তা নুসরাত জাহান।

জেলা শিক্ষা অফিসের আয়োজনে যদুনাথ স্কুল এণ্ড কলেজে তিনদিন ব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে জেলার চিতলমারী, মোল্লাহাট, ফকিরহাট, মোরেলগঞ্জ, মোংলা, কচুয়া ও সদর উপজেলাসহ মোট ৭ উপজেলার নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের ১১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০০ জন শিক্ষক অংশগ্রহন করেন। তিন দিন ব্যাপী এ প্রশিক্ষণে শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাশ পরিচালনা, রক্ষণাবেক্ষণ, মাল্টিমিডিয়া সরঞ্জাম ক্রয় ও ব্যবস্থাপনা বিষয়ে অংশগ্রহণকারী শিক্ষকদের হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণ শেষে তালিকাভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ পরিচালনার প্রয়োজনীয় সরঞ্জাম ক্রয়ের জন্য অর্থ বরাদ্দ করা হবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।