সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বাগেরহাটে সাংবাদিক কল্যান ট্রাষ্ট'র অনুদান পেল ১০ সংবাদকর্মী | চ্যানেল খুলনা

বাগেরহাটে সাংবাদিক কল্যান ট্রাষ্ট’র অনুদান পেল ১০ সংবাদকর্মী

বাগেরহাটের প্রয়াত ও কর্মরত অসুস্থ্য ১০ জন সংবাদকর্মীর মাঝে সাংবাদিক কল্যান ট্রাষ্টের অনুদানের ১১ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে অডিটরিয়ামে অনুদানপ্রাপ্ত সাংবাদিকদের হাতে এই চেক তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ন সচিব এস এম মাহফুজুল হক।
চেক প্রদান অনুষ্ঠানে বাগেরহাট জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. মেহেদী হাসান, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদার, সাবেক সভাপতি এবিএম মোশাররফ হুসাইন, শেখ আহসানুল করিম, আহাদ উদ্দিন হায়দারসহ বাগেরহাটে কর্মরত গনমাধ্যম কর্মীরা বক্তব্য রাখেন।
বাগেরহাট জেলায় অনুদান প্রাপ্ত প্রয়াত ও কর্মরত অসুস্থ্য গনমাধ্যম কর্মী হিসেবে সাংবাদিক কল্যান ট্রাষ্টের আর্থিক সহায়তা প্রাপ্তদের মধ্যে দৈনিক সংবাদের প্রয়াত প্রতিনিধি মরহুম মুজিবুর রহমানের স্ত্রী মনোয়ারা রহমান ২ লাখ, এশিয়ান বানীর প্রয়াত প্রতিনিধি এস এম জাকারিয়া মাহমুদের স্ত্রী লতিফা বেগম ২ লাখ, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি নীহার রঞ্জন সাহা ২ লাখ, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ডেইলি ইন্ডিপেনডেন্টের জেলা প্রতিনিধি মোজাফ্ফর হোসেন ১ লাখ, ইন্ডিপেনডেন্ট টিভির প্রতিনিধি অলীপ কুমার ঘটক ১ লাখ, পিটিবিনিউজ.কমের শরণখোলা প্রতিনিধি সান্তানুর রহমান ১ লাখ, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আহাদ উদ্দিন হায়দার ৫০ হাজার, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি শেখ শওকত আলী আশরাফী ৫০ হাজার, দৈনিক সমকালের মোংলা প্রতিনিধি মনিরুল হায়দার ইকবাল ৫০ হাজার ও দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার ষ্ট্যাফ রিপোর্টার সাহেব আলী ৫০ হাজার টাকা পেয়েছেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

ফকিরহাটে বাসের চাপায় চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

ফকিরহাটে তেলের সংকট মোকাবেলায় অভিযান, জরিমানা

সুন্দরবনের ‘কুখ্যাত বনদস্যু’ ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।