সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাগেরহাটে শেখ তন্ময়ের ৬৩০০ শ্রমিককে খাদ্য সহায়তা | চ্যানেল খুলনা

বাগেরহাটে শেখ তন্ময়ের ৬৩০০ শ্রমিককে খাদ্য সহায়তা

জাকারিয়া শাওন::  মহান মে দিবসে ৬৩০০ শ্রমিককে এমপি শেখ তন্ময়ের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাগেরহাট সদর উপজেলার ২১টি শ্রমিক সংগঠনের ৬৩০০ শ্রমিককে খাদ্য সহায়তা দিয়েছেন বঙ্গবন্ধু পরিবারের সদস্য ও বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময়। আজ শুক্রবার সকালে প্রধানমন্ত্রীর পাঠানো উপহার ও এমপি শেখ তন্ময়ের ব্যক্তিগত তহবিল থেকে এসব শ্রমিকদের এক সপ্তাহের খাদ্য সহায়তা প্রদান করা হয়। বাগেরহাট পৌরসভা থেকে আনুষ্ঠানিক ভাবে শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের কাছে এসব খাদ্য সহায়তা তুলে দেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ। এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, বাগেরহাটের পৌর মেয়র খান হাবিবুর রহমান, প্যানেল মেয়র তালুকদার আব্দুল বাকী, জেলা আওয়ামী লীগ নেতা ফিরোজুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, বাগেরহাট জেলা শ্রমিকলীগের সভাপতি রেজাউল ইসলাম মন্টু, সাধারন সম্পাদক খান আবু বক্কর সিদ্দিক প্রমুখ ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।