সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাগেরহাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত | চ্যানেল খুলনা

বাগেরহাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলার খুলনা-মোংলা মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত। বুধবার দুপুরে মোংলা বন্দরের দিক থেকে খুলনার দিকে আসা একটি যাত্রি বাহি বাস একই দিক থেকে আসা ভ্যানকে ধাক্কা দিলে এই ধূর্ঘটনা ঘটে। এসময় ভ্যান চালক নিমাই মন্ডল ঘটনা স্থলে নিহত হয়। নিহত নিমাই মন্ডল খুলনা জেলার দাকোপ উপজেলার বাজুয়া গ্রামের নিত্যানন্দ মন্ডলের ছেলে। তিনি রামপাল উপজেলার টেংড়ামারী গ্রামে শ্বশুর বাড়িতে বসবাস করতেন।
কাটাখালী হাইওয়ে থানার এসআই মো. ফিরোজ হোসেন এ প্রতিনিধিকে জানান, খুলনা-মোংলা মহাসড়কের ভেকটমারী নামক স্থানে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস পিছন দিক  থেকে ধাক্কা দিলে ভ্যান চালক নিমাই গুরুত্বর আহত হন। পরে ফায়ার সার্ভিস আহত নিমাইকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

ফকিরহাট হাসপাতালে রোগী ধরার অভিযোগে দালালকে কারাদণ্ড

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।