সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাগেরহাটে মোবাইল চোর চক্রের ৯ সদস্য আটক | চ্যানেল খুলনা

বাগেরহাটে মোবাইল চোর চক্রের ৯ সদস্য আটক

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে মোবাইল চোর চক্রের ৯ সদস্যকে আটক করেছে বাগেরহাট জেলা পুলিশ। আজ সকালে বাগেরহাট পুলিশ সুপারের কার্য্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়।
তিনি বলেন,দীর্ঘদিন ধরে এই চোর চক্রের সদস্যরা বাগেরহাটের বিভিন্ন উপজেলায় মোবাইল চুরি করে আসছিল। এমতাবস্থায় গত কয়েকদিন ধরে পুলিশের বিশেষ অভিযানের মাধ্যমে জেলার বিভিন্ন উপজেলা থেকে বাগেরহাট মডেল থানার ওসি (তদন্ত) ফকির পান্নু মিয়ার নেতৃত্বে এদের কে আটক করা হয়। আটকৃতরা হলেন, মৃত আ: মান্নান মাঝির ছেলে মো: শহিদুল মাঝি(২৯), হান্নান শেখের ছেলে নাইম হাসান(২৪), রফিকুল ইসলামের ছেলে মো: জুয়েল(২৪),মৃত সোহরাব মোল্লার ছেলে তুফান মোল্লা(২২), দেলোয়ার শেখের ছেলে মো: রাকিবুল ইসলাম(১৯) ,মাহাতাব শেখের ছেলে মো: বাদল শেখ(২৪), লিটন হাওলাদারের ছেলে মাসুদ রানা(২৩), মৃত খালেক দাইয়ের ছেলে মনিরুল ইসলাম মানিক(২৮), আসলাম শেখের ছেলে সুমন শেখ (হাতেম চোরা) (২০) । এছাড়া চোর সদস্যদের কাছ থেকে ১৭টি মোবাইল, ১ টি ইজিবাইক,২ টি ব্যাটারি চালিত ভ্যান, ১টি বাইসাইকেল উদ্ধার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে বিভিন্ন জায়গায় চুরির কথা স্বীকার করেছেন আটকরা। এদের মধ্যে শুধু তুফান মোল্লা ৯৫টি চোরাই মুটোফোন বিক্রি করেছে। এই সিন্ডিকেট সব মিলিয়ে দেড় হাজারের বেশি মুঠোফোন বিভিন্ন এলাকা থেকে চুরি করেছে বলে তথ্য পাওয়া গেছে।
পুলিশ সুপার আরও জানান, এই সিন্ডিকেটের প্রায় বিশজন সদস্য রয়েছে। তাদের মধ্যে তিনজন জেল হাজতে আছে। আইনি প্রক্রিয়া শেষে এই ৯জনকেও আদালতে সোপর্দ করা হবে। বাকিদের আটকের চেষ্টা চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।