সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাগেরহাটে মহান বিজয় দিবস উদযাপন | চ্যানেল খুলনা

বাগেরহাটে মহান বিজয় দিবস উদযাপন

বাগেরহাটে নানা কর্মসূচীর মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালিত হচ্ছে। বুধবার (১৬ ডিসেম্বর)সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপ ধনীর মাধ্যমে দিনটির কর্মসূচি শুরু হয়।পরে সকাল ৭টায় বাগেরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের দশানীস্থ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।পরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে গার্ড অব অনার প্রদান ও এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, সিভিল সার্জন কেএম হুমায়ুন কবির, বাগেরহাট জেলা আওয়ামী লীগ নেতা এ্যাড. হেমায়েত উদ্দিন, জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোছাব্বেরুল ইসলাম।
পরে সকল শহীদদের স্মরণে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এরপরেই বাগেরহাট সার্কিট হাউস মিলনায়তনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।  এসব কর্মসূচি শেষে দশানীস্থ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শহীদদের শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেনি পেশার মানুষের ঢল নামে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।