সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাগেরহাটে বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ কর্তন | চ্যানেল খুলনা

বাগেরহাটে বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ কর্তন

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট সদর উপজেলার রণজিৎপুর গ্রামের সঞ্জয় কুমার দাসের শতাধিক সুপারি, মেহগনি ও কলা গাছ কেটেছে গরু চুরি মামলার আসামীরা। এঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও অভিযুক্তদের আটক করতে পারেনি।
ভুক্তভোগীরা জানান, গত রোববার তাদের তিন লাখ টাকা মূল্যের তিনটি গরু চুরি হলে দুই দিন আগে পুলিশ তিন আসামীকে আটক করে জেল হাজতে প্রেরণ ও চুরির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করে। এতে অপর ৩ আসামী হাসান, হোসেন ও তায়েফ মামলা তুলে নেয়ার হুমকী দিতে থাকে। মামলা তুলে না নেয়ায় প্রকাশ্যে দিবালোকে শতাধিক গাছ কেটে ফেলে এই চক্রটি। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দীন বলেন, গাছ কাটার ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

ফকিরহাট হাসপাতালে রোগী ধরার অভিযোগে দালালকে কারাদণ্ড

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।