সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাগেরহাটে দুইলাখ ৫০ হাজার টাকার জাল নোটসহ প্রতারক আটক | চ্যানেল খুলনা

বাগেরহাটে দুইলাখ ৫০ হাজার টাকার জাল নোটসহ প্রতারক আটক

বাগেরহাটের কচুয়ায় ২লাখ ৫০ হাজার টাকা মুল্যের জালনোটসহ মো. জাকির শেখ (২৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে কচুয়া উপজেলার বয়ারসিংগা বাজার এলাকা থেকে জাল টাকা কারবারী চক্রের ওই সদস্যকে আটক করে পুলিশ।
আটক মো. জাকির শেখ বাগেরহাট সদর উপজেলার পার নোয়াপাড়া গ্রামের মোঃ আনোয়ার শেখের ছেলে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আভিযান চালিয়ে ২লাখ ৫০ হাজার টাকা মুল্যের জাল টাকাসহ একজনকে আটক করা হয়েছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর সহযোগীরা পালিয়ে যায়। আটক মো. জাকির শেখের বিরুদ্ধে কচুয়া থানায় নিয়মিত মামলা দায়ের পূর্বক শনিবার(৩০ অক্টোবর) আদালতে সোপর্দ করা হয়েছে। সে জাল টাকা চক্রের একজন সক্রিয় সদস্য। এর সাথে জড়িত অন্যদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন রামপাল থানার ওসি

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারী আটক

রামপালে ভ্রাম্যমান আদালতের মাদকবিরোধী অভিযান, ২ জনের কারাদন্ড

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।