সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাগেরহাটে জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা | চ্যানেল খুলনা

বাগেরহাটে জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা

বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি শ্লোগান নিয়ে বাগেরহাটে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বি এফ এফ)-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা ২০২১ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দিনব্যাপি বাগেরহাট শেখ হেলাল উদ্দীন স্টেডিয়ামের অডিটরিয়ামে সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে বাগেরহাট জেলা পর্যায়ের এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
বিতর্ক প্রতিযোগীতায় প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন। সমকাল সুহৃদ সমাবেশ, বাগেরহাটের সভাপতি শেখ শাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অধ্যাপক আব্দুর রব চৌধুরী, ক্রিড়া সংগঠক সরদার ওমর ফারুক, হায়দার আলী বাবু, সাংবাদিক শওকত আলী বাবু, সমকালের ষ্টাফ রিপোর্টার মোঃ দেলোয়ার হোসেন, সমকাল সুহৃদ সমাবেশ, বাগেরহাটের হেনা চৌধুরী, ফয়সাল হাওলাদারসহ গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রফেফসর’স কারেন্ট অ্যাফেয়ার্স এর সহযোগীতায় বাগেরহাট জেলা পর্যায়ের এই প্রতিযোগিতায় বাগেরহাট সরকারী উচ্চ বিদ্যালয়, বাগেরহাট সরকারী বালিকা বিদ্যালয়, বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল, এবং আল-ইসলাহ একাডেমি অংশগ্রহন করে।প্রতিযোগিতায় বাগেরহাট সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের মুশাররাত মাহজাবিন, শায়লা ইয়াসমিন ও তাসনিয়া তাহমিদ আপন এর দল চ্যাম্পিয়ন ও বহুমুখী কলেজিয়েট স্কুলের তাহিরা ইয়াসমিন তুবা, জয়তু কুমার বালা ও সাদিয়া সাখাওয়াত এর দল রানার্স আপ হয়। প্রতিযোগীতা শেষে ফাইনালে অংশগ্রহনকৃত দুই দলকে সনদ ও ক্রেস্ট এবং অংশগ্রহনকৃত সকল বিতার্কিককে সনদ প্রদান করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে কুমিরের আক্রমণে নারীর মৃত্যু

ফকিরহাটে কৃষক দল নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ২

ফকিরহাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি

ফকিরহাটে চিংড়ির রেনু পোনার সংকট চরমে শিল্প রক্ষায় প্রান্তিক চাষীদের সংবাদ সম্মেলন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।