সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাগেরহাটে চেয়ারম্যানসহ তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত | চ্যানেল খুলনা

বাগেরহাটে চেয়ারম্যানসহ তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

বাগেরহাটে জেলা পরিষদে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকুসহ তিনজন বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন। সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিতদের নাম উল্লেখ করে গনবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

নির্বাচিত অন্য দুইজন হলেন, মোল্লাহাট উপজেলার সাধারণ সদস্য এসএম অলিউজ্জামান, ফকিরহাট উপজেলার মোঃ আব্দুর রাজ্জাক। এছাড়া একই দিনে বৈধ প্রার্থীদের নামে প্রতিক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
তিনি বলেন, বাগেরহাট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও দুটি সাধারণ সদস্য পদে একক প্রার্থী থাকায় তাদেরকে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত ঘোষনা করা হয়েছে। এছাড়া ৭টি সাধারণ সদস্য পদে ১৪ জন ও ৩টি নারী সংরক্ষিত সদস্য পদে ৬ জন নারী প্রতিদ্বন্দীতা করছেন। বৈধ ২০ প্রার্থীর অনুকূলে প্রতিক বরাদ্দ করা হয়েছে।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ১৭ অক্টোবর বাগেরহাটে জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে জেলার ৯টি উপজেলা, ৭৫টি ইউনিয়ন ও তিনটি পৌরসভার ১০৩৬ জন জনপ্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন রামপাল থানার ওসি

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারী আটক

রামপালে ভ্রাম্যমান আদালতের মাদকবিরোধী অভিযান, ২ জনের কারাদন্ড

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।