সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাগেরহাটে কিশোরিকে ধর্ষণ চেষ্টা, লম্পট গ্রেফতার | চ্যানেল খুলনা

বাগেরহাটে কিশোরিকে ধর্ষণ চেষ্টা, লম্পট গ্রেফতার

ছবি : আসামি আমিনুল ইসলাম মোল্লা আটক।

ছবি : আসামি আমিনুল ইসলাম মোল্লা আটক।

বাগেরহাটের শরণখোলার রাজাপুর গ্রামে বাড়ীতে কেহ না থাকার সুযোগে ঘরে ঢুকে এক কিশোরিকে (১৬) জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় ওই কিশোরির মা বাদী হয়ে শরনখোলা থানায় একটি মামলা করেছেন। এরপর থানা পুলিশ এ মামলার একমাত্র আসামি আমিনুল ইসলাম মোল্লা (৩০) কে গ্রেফতার করে রবিবার বিকেলে বাগেরহাট আদালতে চালান দিয়েছে।
শরণখোলা থানার মামলা ও ভিকটিমের মায়ের অভিযোগে জানা গেছে, শনিবার রাতে উপজেলার রাজাপুর গ্রামের ঐ কিশোরীর পিতা মাতা বাড়ীতে না থাকার সুযোগে মামলার আসামী আমিনুল ইসলাম মোল্লা কিশোরী কে ডেকে ঘরের দরজা খুলতে বলে। মেয়েটি সহজ সরলভাবে দরজা খুলে দেয়। আসামী ঘরে ঢুকেই কিশোরীকে ঝাপটে ধরে তাকে ধর্ষণের চেষ্টা চালায় । এ সময় ধস্তাধস্তিতে কিশোরীর পরিধেয় জামা পাজামা ছিড়ে যায় বলে অভিযোগে বলা হয়েছে। একপর্যায়ে কিশোরীর ছোট ভাই সিয়াম বাড়ীতে এসে ঘটনাটি দেখে ফেলে ডাকচিৎকার করায় অভিযুক্ত আমিনুল পালিয়ে যায়। শরণখোলা থানার ওসি মোঃ সাইদুর রহমান সোমবার সকালে জানান, ভিকটিম কিশোরীর মায়ের লিখিত অভিযোগ পেয়ে রবিবার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রেকর্ড করা হয়েছে। গ্রেফতারকৃত মামলার একমাত্র আসামী আমিনুল ইসলামসহ ভিকটিমকে জবানবন্দী দেওয়ার জন্য এদিন বিকেলে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন রামপাল থানার ওসি

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারী আটক

রামপালে ভ্রাম্যমান আদালতের মাদকবিরোধী অভিযান, ২ জনের কারাদন্ড

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।