সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বাগেরহাটে আসন কর্তনের প্রতিবাদে মোল্লাহাটে নির্বাচন অফিস ঘেরাও করে বিক্ষোভ | চ্যানেল খুলনা

বাগেরহাটে আসন কর্তনের প্রতিবাদে মোল্লাহাটে নির্বাচন অফিস ঘেরাও করে বিক্ষোভ

বাগেরহাটের চারটি সংসদীয় আসন থেকে একটি কর্তন করে তিনটিতে নামিয়ে আনার গেজেটের বিরুদ্ধে উত্তাল হয়েছে জনতা। জেলার মানুষের প্রাণের দাবি—“চার আসন বহাল রাখতে হবে, বঞ্চনা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।” এই দাবিকে সামনে রেখে সর্বদলীয় সম্মিলিত কমিটির উদ্যোগে মোল্লাহাটে বিক্ষোভ মিছিল, অবস্থান ও নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকেই মোল্লাহাট উপজেলার হাসপাতাল মোড়ে সর্বদলীয় সম্মিলিত কমিটির অস্থায়ী কার্যালয়ের সামনে জমায়েত হতে থাকেন নেতাকর্মী ও সাধারণ মানুষ। সেখান থেকে এক জোরালো বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদের ভেতরে প্রবেশ করে নির্বাচন অফিসার কার্যালয় ঘিরে শেষ হয়। মুহূর্তেই এলাকা মুখরিত হয়ে ওঠে স্লোগানে “বাগেরহাটের আসন কমানো চলবে না”, “চার আসন চাই, ন্যায় চাই, অধিকার চাই।”

পরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপি সভাপতি শেখ হাফিজুর রহমান। তিনি বলেন, “বাগেরহাটের চার আসন কেবল সংখ্যার বিষয় নয়, এটি জেলার মর্যাদা ও মানুষের দীর্ঘদিনের দাবি। এই অধিকার কেড়ে নেওয়া হলে বাগেরহাটবাসী চুপ করে বসে থাকবে না।”

বক্তব্য দেন কমিটির যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সিকদার হারুন আল-রশীদ, উপজেলা জামায়াতের নায়েবে আমির হাফেজ আব্দুস সবুর শিকদার, খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রার্থী এস এম মুশফিকুর রহিম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ নাজমুল হাসান, উপজেলা জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি মিয়া পারভেজ আলম, উপজেলা যুবদল আহ্বায়ক চৌধুরী মুরাদ হোসেনসহ আরও অনেকে।

বক্তারা একবাক্যে ঘোষণা দেন এই গেজেট জনগণের সাথে প্রতারণা। অবিলম্বে তা বাতিল না করা হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

বাগেরহাটের মানুষের আজকের কণ্ঠধ্বনি স্পষ্ট “আমাদের আসন ফিরিয়ে দাও, মর্যাদা রক্ষা করো।”

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

সুন্দরবনে দুটি অভিযানে অস্ত্রসহ ডাকাত আটক, দুই জেলে উদ্ধার

ফকিরহাটে দুইদিন ব্যাপী বিজ্ঞান বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।