সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাগেরহাটেে শিশু ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার | চ্যানেল খুলনা

বাগেরহাটেে শিশু ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

বাগেরহাটে সাত বছর বয়সী শিশুকে ধর্ষণ মামলায় এনামুল শেখ (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুক্রবার (২৯ জানুয়ারি) ভোরে পিবিআই বাগেরহাটের সদস্যরা শরিয়তপুর জেলার নলিয়া থানার ডগরি এলাকা থেকে এনামুলকে গ্রেপ্তার করে।

নির্যাতনের শিকার মেয়েটির মা গত ২১ জানুয়ারি রাতে বাগেরহাট মডেল থানায় এই মামলা দায়ের করেন। মামলার পর থেকেই এনামুল পলাতক ছিল। এনামুল বাগেরহাট সদর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের মূলঘর গ্রামের মুদি দোকানদার মালেক শেখের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, গত ৫ জানুয়ারি মেয়েকে একা বাড়ি রেখে ছোট সন্তানকে নিয়ে মা বাগেরহাট শহরে চিকিৎসকের কাছে যান। শিশুটির বাবাও মানুষের বাড়িতে কামলা দিতে যায়। এই সুযোগে এনামুল মেয়েটিকে ধর্ষণ করে। পরে বাড়িতে আসলে শিশুটি তার মাকে বিষয়টি জানায়। এনামের বড় ভাই জাকির শেখকে বিষয়টি জানালে তিনি বিচার করার আশ্বাস দিয়ে আজকাল বলে ঘুরাতে থাকেন। পরে কোন বিচার না পেয়ে মেয়েটির মা মামলা দায়ের করেন।

জানা যায়, এর আগে ২০১৩ সালে ৬ বছরের একটি শিশুকে ধর্ষণের মামলায়ও সাজা ভোগ করেছিল এনামুল।

পিবিআই বাগেরহাটের ওসি শহিদুল ইসলাম বলেন, তথ্য প্রযুক্তির ব্যবহার করে এনামুলকে গ্রেপ্তার করেছি। জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।