সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাগেরহাটের মোরেলগঞ্জে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির মজুরি পেলেন শ্রমীকরা | চ্যানেল খুলনা

বাগেরহাটের মোরেলগঞ্জে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির মজুরি পেলেন শ্রমীকরা

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে ২০১৯-২০২০ অর্থ বছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির প্রথম পর্যায়ের প্রকল্পের চিংড়াখালী ইউনিয়নে শ্রমীকরা তাদের ২০দিনের টাকা পেলেন।
বৃহস্পতিবার বিকেলে পোলেরহাট অগ্রানী ব্যাংক শাখায় আনুষ্ঠানিকভাবে ৭ ও ৯নং দুটি ওয়ার্ডের ৩৫ জন শ্রমীককে ৪ সপ্তাহের প্রতিশ্রমীকের মজুরি ৩ হাজার ৫শ’ টাকা করে তাদের হাতে তুলে দেন অগ্রণী ব্যাংক পোলেরহাট শাখার ম্যানেজার মহাদেব গাইন।
এ সময় উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড ইউপি সদস্য রেশমা খাতুন, মো. আকতারুজ্জামান বাবুলসহ ব্যাংকের বিভিন্ন কর্মকর্তারা। অতিদরিদ্র কর্মসূজন এ কর্মসূচির শ্রমীকরা প্রতিদিন ২০০ টাকা করে ৪০ দিনের এ কাজ করেন। এর মধ্যে থেকে ১৭৫ টাকা করে পাচ্ছেন। বাকি ২৫ টাকা তাদের নিজ একাউন্ডে জমা থাকবে, পরবর্তীতে জুলাই মাসে তাদের এ সঞ্চয় টাকা নিয়ম অনুযায়ী তারা উত্তোলন করতে পারবেন বলে ব্যাংক ম্যানেজার জানান।
এদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, এবারে এ উপজেলায় ১৬টি ইউনিয়নের ৩ হাজার ৭৮ শ্রমীক এ কমূসূচির আওতায় মাঠ পর্যায়ে কাজ করেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

ফকিরহাট হাসপাতালে রোগী ধরার অভিযোগে দালালকে কারাদণ্ড

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।