সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাগেরহাটের মংলায় কৃষিজমি ও উপকূলের জীবন-জীবিকা রক্ষার দাবিতে মানববন্ধন | চ্যানেল খুলনা

বাগেরহাটের মংলায় কৃষিজমি ও উপকূলের জীবন-জীবিকা রক্ষার দাবিতে মানববন্ধন

বন্দর কর্তৃক পশুর নদীর ড্রেজিংয়ের বালুর কবল থেকে চিলা ও বানিশান্তা ইউনিয়নের কৃষিজমি এবং উপকূলের জীবন-জীবিকা রক্ষার দাবিতে ৪ সেপ্টেম্বর শনিবার সকালে মোংলার চৌধুরীর মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
” কৃষক বাঁচাও, উপকূল বাঁচাও, দেশ বাঁচাও” শ্লোগানে শনিবার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন কৃষক নেতা চিলা কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির অন্যতম নেতা মোঃ আলম গাজী। মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রকৌশলী নিমাই গাঙ্গুলি। মানববন্ধন চলাকালে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষক সমিতির কেন্দ্রীয় নেতা বটিয়াঘাটা উপজেলার ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, এস এ রশিদ, কৃষক সমিতির খুলনা জেলার নেতা এ্যাডঃ রুহুল আমীন, মোংলা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ, বাগেরহাট জেলা নেতা ফররুখ হাসান জুয়েল, খান সেকেন্দার আলী, হুমায়ুন কবির, বানিশান্তা ইউনিয়ন কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির নেতা বিশ্বজিৎ মন্ডল, সত্যজিৎ গাইন, অশোক কুমার বৈদ্য, সঞ্জীব মন্ডল প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, কৃষিজমি নষ্ট এবং কৃষকদের জীবন-জীবিকা ধ্বংস করে কথিত উন্নয়ন কর্মকান্ড মেনে নেয়া হবে না। কৃষকদের নামমাত্র ক্ষতিপূরণের বিনিময়ে চিলা ও বানিশান্তা ইউনিয়নে বালু ফেলতে দেয়া হবে না। বক্তারা কৃষকদের মতামতের ভিত্তিতে এবং তাদের জীবন-জীবিকা রক্ষা করেই উন্নয়ন প্রকল্প গ্রহণের জন্য মোংলা বন্দরের প্রতি আহ্বান জানান। বক্তারা উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন-জীবিকা রক্ষায় বাজেটে বিশেষ বরাদ্দ রাখার দাবী জানান। উল্লেখ্য বন্দরের পশুর চ্যানেলের ড্রেজিংয়ের জন্যে ১৫ শো একর জমির প্রয়োজন হবে। এর মধ্যে মোংলার চিলা ইউনিয়নে ৭শো একর এবং দাকোপের বানিশান্তা ইউনিয়নের ৩শো একর ব্যক্তি মালিকানাধীন কৃষিজমি। এসব জমির মালিকরা কোন ধরনের ক্ষতিপূরণ’র বিনিময়ে কৃষিজমিতে বালু ফেলতে দিতে চায় না।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন রামপাল থানার ওসি

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারী আটক

রামপালে ভ্রাম্যমান আদালতের মাদকবিরোধী অভিযান, ২ জনের কারাদন্ড

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।