সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাগেরহাটের নতুন ডিসি ফয়জুল হক | চ্যানেল খুলনা

বাগেরহাটের নতুন ডিসি ফয়জুল হক

বাগেরহাট: বাগেরহাটে নতুন জেলা প্রশাসক (ডিসি) পদে যোগ দিয়েছেন আ ন ম ফয়জুল হক।

রোববার (০৩ জানুয়ারি) দুপুরের দিকে বিদায়ী ডিসি মো. মামুনুর রশীদের স্থলাভিষিক্ত হয়ে ২১তম ডিসি হিসেবে যোগ দেন তিনি।

পরে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন আ ন ম ফয়জুল হক।
এ সময় বাগেরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক রিজাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহিনুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোছাব্বেরুল ইসলামসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বাগেরহাট খানজাহান আলী (রহ) এর মাজার জিয়ারত করেন নতুন ডিসি আ ন ম ফয়জুল হক।

আ ন ম ফয়জুল হক স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিদায়ী মো. মামুনুর রশীদকে কক্সবাজারের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।