সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বাউফলে ৩ সন্তানের জননীকে গণধর্ষণ | চ্যানেল খুলনা

বাউফলে ৩ সন্তানের জননীকে গণধর্ষণ

পটুয়াখালী বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে ৩ সন্তানের এক জননীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে একটি নির্জন বিলের মধ্যে এ ঘটনা ঘটেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা জায়, গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে ইউপি সদস্য নিলুফা বেগমের বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে ৩ লম্পট ওই নারীর মুখ চেপে ধরে নির্জন বিলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণ শেষে ধর্ষিতাকে বিলের মধ্যে রেখে পালিয়ে যায় ধর্ষকরা। আজ শুক্রবার সকালে ধর্ষিতাকে থানায় নিয়ে যান ইউপি সদস্য দুলাল সিকদার ও নিলুফা বেগম। ওই ইউপির ৩ নং ওয়ার্ডের মেম্বার দুলাল সিকদার বলেন,আমরা ভিকটিমকে নিয়ে থানায় এসেছি।

চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক আলকাচ মোল্লা বলেন, ধর্ষিতা নারীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি। এছাড়াও আইনানুগ সহায়তার জন্য থানায় যেতে বলেছি।
বাউফল থানার ওসি (তদন্ত) আল মামুন বলেন, ধর্ষণের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইণানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।