সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম | চ্যানেল খুলনা

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, বাংলাদেশ থেকে ৩ লাখ এবং মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা নাগরিককে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার।

বুধবার মালয়েশিয়ার পশ্চিম উপকূলীয় প্রদেশ নেগেরি সেম্বিলানের চেন্নাহ শহরে এক জনসভায় তিনি এ কথা বলেন। দেশটির গণমাধ্যম *দ্য স্টার* এ তথ্য জানিয়েছে।

আনোয়ার ইব্রাহিম বলেন, আগে অনেকেই রোহিঙ্গাদের ফেরত পাঠানোর কথা বলতেন। কিন্তু মিয়ানমার তাদের গ্রহণে রাজি না থাকায় তা সম্ভব হয়নি। তবে সম্প্রতি আলোচনার মাধ্যমে মিয়ানমার মালয়েশিয়া থেকে ৫ হাজার এবং বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে।

তিনি বলেন, এ অগ্রগতি সম্ভব হয়েছে সতর্ক কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে। তাই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বর্তমানে মালয়েশিয়ায় প্রায় ১ লাখ ২৬ হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়ে আছেন।

জনসভায় শরণার্থীদের দেশটির আইন মেনে চলার আহ্বান জানিয়ে আনোয়ার ইব্রাহিম বলেন, শরণার্থীশিবির ও অনুমোদিত এলাকা ছাড়া অন্য কোথাও তাদের উপস্থিতি গ্রহণযোগ্য হবে না। এ বিষয়ে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আইন লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

উল্লেখ্য, ২০১৭ সালের আগস্টে রাখাইন রাজ্যে সহিংসতার পর মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানের মুখে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। বর্তমানে কক্সবাজারের বিভিন্ন শরণার্থীশিবিরে ১৫ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

সৌদি-যুক্তরাষ্ট্রের হামলায় ইরাকে নিহত বেড়ে ২০

বন্দিদের কাছে মাদক পৌঁছাতে গিয়ে ধরা পড়ল বিড়াল

বাংলাদেশি সন্দেহে দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন ভারতীয় চিকিৎসক

কলকাতার বাংলা‌দেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব উম্মে মারুফা

অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।