সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বাংলাদেশ জলসীমায় ১১ ভারতীয় জেলে আটক | চ্যানেল খুলনা

বাংলাদেশ জলসীমায় ১১ ভারতীয় জেলে আটক

চ্যানেল খুলনা ডেস্কঃ বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার অপরাধে আবারো নৌবাহিনীর সদস্যরা ১১ জন ভারতীয় জেলেকে আটক করেছে। এ সময় ওই জেলেদের কাছ থেকে একটি অত্যাধুনিক মাছ ধরা ট্রলার জব্দ করা হয়।

আটক ভারতীয় ওই জেলেদের আজ সোমবার বেলা ১১টার দিকে বাগেরহাটের মোংলা থানায় হস্তান্তর করা হয়। এ নিয়ে গত দুই সপ্তাহে নৌবাহিনীর সদস্যরা বাংলাদেশ জলসীমা থেকে চারটি ট্রলারসহ ৪৯ জন ভারতীয় জেলেকে আটক করে। আটক ওই সব জেলেরা বর্তমানে বাগেরহাট জেলা কারগারে বন্দি রয়েছেন। আটক এসব ভারতীয় জেলের বাড়ি ভারতে দক্ষিণ ২৪ পরগণা জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, নৌবাহিনীর সদস্যরা বাংলাদেশ জলসীমায় নিয়মিত টহল দেওয়ার সময় রবিবার ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে একটি ট্রলারসহ ১১ জন ভারতীয় নাগরিককে আটক করে। তারা বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরছিল।

এ ব্যাপারে নৌবাহিনীর পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই জেলেদের বাগেরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয় বলে ওসি জানান।

বাগেরহাট আদালতের পুলিশ পরিদর্শক দিলীপ কুমার সরকার জানান, ভারতীয় ওই ১১ জেলেকে সোমবার বাগেরহাট জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদলতের বিচারক তাদেরকে বাগেরহাট জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এর আগে নৌবাহিনীর সদস্যরা ৩০ সেপ্টেম্বর ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে একটি ট্রলারসহ ১৫ জন এবং ২ অক্টোবর দুটি ট্রলারসহ ২৩ জন ভারতীয় জেলেকে আটক করে। ৩০ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত তিন দফায় আটক ৪৯ জন ভারতীয় জেলে বর্তমানে বাগেরহাট জেলা কারাগারে বন্দি রয়েছে বলে আদালত পরিদর্শক জানান।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

শ্বশুরবাড়িতে জামাইকে পিটিয়ে হত্যা, স্ত্রী ও শ্যালক গ্রেপ্তার

মাদকাসক্ত ছেলের নামে মামলা করায় বাবাকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ

স্কুলে যাওয়ার পথে তুলে নিয়ে ধর্ষণ, অজ্ঞান অবস্থায় ফেলে যায় রাস্তার ধারে

ফরিদপুরে দাদি-ফুফুসহ তিনজনকে কুপিয়ে হত্যা : অভিযুক্ত আকাশ গ্রেপ্তার

ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।