সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাংলাদেশ-উইন্ডিজ সিরিজ দেখা যাবে যেসব চ্যানেলে | চ্যানেল খুলনা

বাংলাদেশ-উইন্ডিজ সিরিজ দেখা যাবে যেসব চ্যানেলে

দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলতে বাংলাদেশে এসেছে ওয়েস্ট ইন্ডিজ দল। আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজের পর শুরু হবে টেস্ট সিরিজ। রাষ্ট্রায়ত্ত্ব টিভি চ্যানেল বাংলাদেশ টেলিভিশনসহ (বিটিভি) মোট তিনটি চ্যানেলে দেখা যাবে এই সিরিজ।

বিটিভির পাশাপাশি দেশের প্রথম খেলাধুলার চ্যানেল টি-স্পোর্টস এবং নাগরিক টিভিতে দেখানো হবে পুরো সিরিজটি। উন্মুক্ত বিডিংয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সম্প্রচার স্বত্ব পায় স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি বেনটেক। তাদের কাছ থেকে সম্প্রচারকারী প্রতিষ্ঠান হিসেবে যৌথভাবে দায়িত্ব পায় টিভি চ্যানেল দুটি।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর দি ওয়েস্টিন হোটেলের বলরুমে এক সংবাদ সম্মেলনে আসন্ন এই সিরিজের অফিসিয়াল সম্প্রচারকারী চ্যানেলের নাম ঘোষণা করা হয়। যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার জালাল ইউনুস টি স্পোর্টস ও নাগরিক টিভির নাম জানিয়েছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

সাফে ভারতের আধিপত্য, নানা ভুলে ফাইনালের বাইরে বাংলাদেশ

বাংলাদেশ নেই, সাফ ফাইনালের টিকিট ১ হাজার থেকে নেমে ২০০ টাকা

পাকিস্তানের কাছে হেরে সাফের সেমিফাইনাল থেকে বিদায় বাংলাদেশের

শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

‘কোচ চাইলে অধিনায়ক হব’, হামজার চোখ সাফ শিরোপায়

হৃদয়ের অপরাজিত ২৪২, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩০ রানের লিড বাংলাদেশের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।