সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বরিশালে করোনা ও উপসর্গে ১৩ জনের মৃত্যু, শনাক্ত ৭১০ | চ্যানেল খুলনা

বরিশালে করোনা ও উপসর্গে ১৩ জনের মৃত্যু, শনাক্ত ৭১০

বরিশাল বিভাগে করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
গত ২৪ ঘন্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পজিটিভ ৫ জন এবং করোনার উপসর্গ নিয়ে ৮ জন মারা যান।

আজ রোববার (১১ জুলাই) সকাল পর্যন্ত বরিশাল বিভাগের ৬ জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭১০ জন। এ তথ্য নিশ্চিত করে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অফিস।
নতুন মৃতদের নিয়ে বরিশাল বিভাগের ৬ জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা ৩৮৯ জন দাঁড়িয়েছে আর মোট আক্রান্ত হয়েছেন ২২ হাজার ১০৯ জন।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে বর্তমানে ২৯৮ জন রোগী ভর্তি আছেন। শেবাচিম হাসপাতালের পিসিআর ল্যাবে নতুন ১৯৮ জনের নমুনা পরীক্ষায় ১১৭ জন পজিটিভ শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৬২ দশমিক ২৩ শতাংশ।
বরিশাল বিভাগের ৬ জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭১০ জন। এর মধ্যে বরিশাল জেলায় আক্রান্ত হয়েছেন ২১১ জন। দ্বিতীয় সর্বোচ্চ ঝালকাঠি জেলায় ১৯০ জন শনাক্ত হয়েছেন। পিরোজপুর জেলায় আক্রান্ত হয়েছেন ১৬০ জন। পটুয়াখালী জেলায় নতুন শনাক্ত ৫৭ জন। ভোলায় ৩৫ জন এবং বরগুনায় নতুন শনাক্ত হয়েছেন ৫৭ জন।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বিষের বোতল নিয়ে প্রেমিকের বাড়িতে অনশনে কলেজছাত্রী

কক্সবাজারে যুবককে কুপিয়ে হত্যা

খানাখন্দে ভরা পাবনা শহরের রাস্তা, দ্রুত সংস্কার দাবি নগরবাসীর

আজ টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল ও পাওয়ার টিলার সংঘর্ষে যুবক নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।