সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বয়স ২৫ হলেই নেওয়া যাচ্ছে করোনা টিকা | চ্যানেল খুলনা

বয়স ২৫ হলেই নেওয়া যাচ্ছে করোনা টিকা

বেশিসংখ্যক মানুষকে করোনাভাইরাস টিকাদান কর্মসূচির আওতায় আনার জন্য সরকার টিকা নেওয়ার সর্বনিম্ন বয়সসীমা ২৫ বছর নির্ধারণ করেছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) টিকা গ্রহণ নিবন্ধন ওয়েবসাইট ও অ্যাপ ‘সুরক্ষা’য় বিষয়টি যুক্ত করা হয়েছে।

আগের সিদ্ধান্ত অনুয়ায়ী ৩০ বছর বয়সসীমার নাগরিকেরা টিকার আওতায় ছিলেন।
এছাড়া সম্মুখসারির করোনা যোদ্ধাদের পরিবারের ১৮ বছর বয়সী সদস্যরাও টিকা পাবেন বলে এর আগে জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

গত ১৯ জুলাই করোনাভাইরাসের টিকা নেওয়ার বয়স ৩০ বছর নির্ধারণ করে স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে গত ৫ জুলাই করোনার টিকার বয়স ৩৫ বছর করা হয়।

দেশে টিকা নিবন্ধনের শুরুর দিকে ৫৫ বছর বয়সীদের টিকার জন্য নিবন্ধন করার অনুমোদন দেওয়া হয়েছিল। গণটিকাদান শুরু হয়েছিলেন ৭ ফেব্রুয়ারি। টিকা সংকটে পরে তা ব্যাহত হয়।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ উদ্দিন, সম্পাদক শামীমা

রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ঈদুল আজহায় চাঁদাবাজি ঠেকাতে হটলাইন চালু করছে সরকার

মব কালচার বন্ধে আইন সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ চলবে আইন অনুযায়ী, কোনো দলের হয়ে নয়: প্রধানমন্ত্রী

মব, কিশোর গ্যাং, মাদকদ্রব্যের বিস্তার রোধে পুলিশের কার্যকর ভূমিকা চান প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।