সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বন্যা কবলিত বানভাসি মানুষের জন্য "মাগুরা প্রেসক্লাবের" ত্রাণ সংগ্রহ | চ্যানেল খুলনা

বন্যা কবলিত বানভাসি মানুষের জন্য “মাগুরা প্রেসক্লাবের” ত্রাণ সংগ্রহ

আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ বিধ্বংসী এই বন্যা পরিস্থিতিতে বন্যা কবলিত বানভাসি মানুষের জন্য ত্রাণসমগ্রী সংগ্রহ করছে মাগুরা প্রেসক্লাব।মাগুরা শহরের চৌরঙ্গী মোড় সংলগ্ন প্রেসক্লাবের সামনের মুল ফটকে চলছে এই ত্রান সামগ্রী সংগ্রহের কাজ। দেশের এই দুর্যোগময় পরিস্থিতিতে বন্যাকবলীত বানভাসি মানুষের জন্য সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকেই এই ত্রান সামগ্রী সংগ্রহ করা হচ্ছে।

এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ‘নগদ অর্থ’ শুকনো খাবার’ জামাকাপড়’ প্রয়োজনীয় ঔষধসহ নানা সামগ্রী বন্যা কবলিত মানুষের জন্য প্রেসক্লাবের ত্রাণ সংগ্রহ বুথে পৌঁছে দিচ্ছে। সকলের আস্থার জায়গা “মাগুরা প্রেসক্লাব” অচিরেই সংশ্লিষ্টদের মাধ্যমে এই ত্রাণ সামগ্রী ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রেসক্লাব কতৃপক্ষ।

বিধ্বংসী এই বন্যা কবলিত বানভাসি মানুষের সহযোগিতার জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান, মাগুরা প্রেসক্লাবের সভাপতি “সাইদুর রহমান” এবং সাধারণ সম্পাদক “শফিকুল ইসলাম শফিক” সহ মাগুরায় কর্মরত সাংবাদিকগন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

মাগুরায় ১৯ বোতল দেশি মদসহ যুবক গ্রেপ্তার

মাগুরায় বিজয়া দশমীর রাতে মদপানের পর দুই বন্ধুর মৃত্যু

মাগুরায় বাস কাউন্টারে যুবদল নেতা শাকেরকে গুলি করে হত্যা

মাগুরায় ফের ২০ ইউনিটের বিদ্যুৎ বিল ২৯ হাজার টাকা

মাগুরায় ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্ত্রী পুলিশ হেফাজত

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।