সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বন্দরে ধর্ষণের অভিযোগে শিশু গ্রেফতার | চ্যানেল খুলনা

বন্দরে ধর্ষণের অভিযোগে শিশু গ্রেফতার

নারায়ণগঞ্জ বন্দরে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে পঞ্চম শ্রেণি পড়ুয়া ১২ বছরের শিশু মো. ইমনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে বন্দরের মাধবপাশা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ঝালমুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে শুক্রবার বেলা ১১টার দিকে নিজ ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে ইমন। ধর্ষণের শিকার ওই শিশু বর্তমানে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে গাইনি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে ধর্ষিতার বাবা শনিবার রাতে বন্দর থানায় মামলা করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের মাধবপাশা গ্রামের মো. রিপন মিয়ার ছেলে ইমন (১২) শুক্রবার সকালে একই বাড়ির মৃত রহমতউল্লাহর ছেলে অমিত হাসানকে (১০) দিয়ে পাশের বাড়ির শিশুকে ঝালমুড়ি খাওয়ানোর কথা বলে ডেকে আনে। এরপর ঝালমুড়ি খাইয়ে ইমন ওই শিশুকন্যাকে ধর্ষণ করে।
এ সময় শিশুর চিৎকার শুনে তার মা ছুটে এসে মেয়েকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়।
৫ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় পঞ্চম শ্রেণির ছাত্র গ্রেফতার হওয়ায় বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বন্দর থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম জানান, শনিবার রাতে শিশুকন্যার বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। ধর্ষণের ঘটনার প্রত্যক্ষদর্শী অপর শিশু অমিত হাসানকে সাক্ষী হিসেবে মামলায় উল্লেখ করা হয়। ধর্ষককে গ্রেফতার করে রোববার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার

শিক্ষানুরাগী সৈয়দা রাহেলা বেগমের মৃত্যুবার্ষিকী কাল

কুষ্টিয়ায় পীর হত্যায় নেতাকর্মীদের আসামি করাকে ‘ষড়যন্ত্র’ বলছে জামায়াত

জুরাছড়িতে নৌকাডুবি, নারী-শিশুসহ ১১ জনকে উদ্ধার করল সেনাবাহিনী

জ্বালানি তেল মজুত করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

ব্যবসায়ীর বাড়ি থেকে সাড়ে ৫ হাজার লিটার তেল জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।