সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বটিয়াঘাটা জলমায় ব্যাপক প্রচার প্রচারণা জমে উঠেছে নির্বাচণ | চ্যানেল খুলনা

বটিয়াঘাটা জলমায় ব্যাপক প্রচার প্রচারণা জমে উঠেছে নির্বাচণ

আসন্ন ১ নং জলমা ইউনিয়ন পরিষদ চতুর্থ ধাপঃ নির্বাচন ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।  মাইকিং গণসংযোগ বর্ধিত সভা সহ নানা ধরনের নির্বাচনী প্রচারণা চলছে ইউনিয়ন জুড়ে। নির্বাচন অফিসের রিটার্নিং অফিসার আব্দুস সাত্তার জানান আসন্ন ১ নং জলমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী চূড়ান্ত ভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন। নৌকা প্রতীকে  আওয়ামী লীগের প্রার্থী বিধান রায়, স্বতন্ত্র প্রার্থী তিনজন মোঃ আবদুল গফুর মোল্লা, মোঃ বিদার সিকদার, মোঃ আশিকুজ্জামান ও ইসলামী আন্দোলন প্রার্থী মোঃ শফিউল ইসলাম হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই ইউনিয়নের মোট ভোটার রয়েছেন ৫০ হাজার ১৭৯ জন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন ও গণসংযোগ চালাচ্ছেন চেয়ারম্যান্যান প্রার্থী থেকে শুরু করে সদস্য পদপ্রার্থীরা। প্রতীক বরাদ্দ দেওয়ার পর থেকেই তারা প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
এসময় ভোটারদের মন জয় করতে দেওয়া হচ্ছে নানা প্রতিশ্রুতি। প্রার্থীদের প্রচারণার ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা।২৬ ডিসেম্বর ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে মনোনীত প্রার্থীকে বিজয়ী করবেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

চৈত্র সংক্রান্তিতে খুবিতে ঘুড়ি উৎসব প্রাণখোলা আনন্দে শিক্ষার্থীরা

বাজারগুলির সংস্কারসহ নতুন বাজার নির্মাণ প্রকল্প আসন্ন বাজেটে অন্তর্ভুক্ত করা হবে : কেসিসি প্রশাসক

খালিশপুরে লাল হাসপাতাল ও স্কাউট মাঠ পরিদর্শন, উন্নয়নের আশ্বাস হুইপ বকুলের

খুলনায় তীব্র গরমের শঙ্কা, শুরু হতে পারে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ

২৪ ঘণ্টায় খুলনায় আরও ১ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯০

রঙিন সাজে সেজেছে কুয়েট, বৈশাখ উদ্যাপনে বর্ণাঢ্য কর্মসূচি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।