সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বটিয়াঘাটা উপজেলার ৭ টি ইউনিয়নে জেলা আ’লীগের সভাপতি শেখ হারুনের খাদ্যসামগ্রী বিতরণ | চ্যানেল খুলনা

বটিয়াঘাটা উপজেলার ৭ টি ইউনিয়নে জেলা আ’লীগের সভাপতি শেখ হারুনের খাদ্যসামগ্রী বিতরণ

চ্যানেল খুলনা ডেস্কঃ প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে অসহায় হয়ে পড়েছে অসংখ্য পরিবার। কর্মের অভাবে মানবেতর জীবনযাপন করছে তারা। প্রথম থেকেই এসব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে খুলনা জেলা আওয়ামী লীগ।

এবার জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ এর পক্ষ থেকে বটিয়াঘাটা উপজেলার ৭টি ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ এ খাদ্য সামগ্রী হস্তান্তরকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বি এম সালাম, সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল, ও জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড:নব কুমার চক্রবর্তী।

এবং খাদ্য সামগ্রী বুঝে নেন ৭টি ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ এসময় উপস্থিত ছিলেন মোনোরন্জন মন্ডল,মো: মোসা, শেখ হাদিউজ্জামান হাদী, মসিবর রহমান, সর্দার হাদীউজ্জামান, জামিল খান, এস.এম ফরিদ রানা, পাপিয়া সরোয়ার শিউলি, জেলা ছাএলীগ নেতা দ্বীপ পান্ডে বিশ্ব, চিশতি নাজমুল বাশার , আসাদুল ইসলাম ইমন, ওবায়দুল্লাহ সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাএলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।-খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় উদ্ধারকৃত ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

খুলনায় মাছের বাজার চড়া, স্বস্তিতে সবজি ক্রেতারা

খুলনায় সাড়ে ১২ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তথ্যদাতাদের নিরাপত্তায় কঠোর বার্তা দেওয়ায়, প্রত্যাহার কেএমপি কর্মকর্তা

খুলনায় একাত্তর টেলিভিশন অফিসে চুরি: খোয়া গেছে ক্যামেরা, টেলিভিশন

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।