সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বটিয়াঘাটা ইউএনও’র সাথে নব নির্বাচিত প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ | চ্যানেল খুলনা

বটিয়াঘাটা ইউএনও’র সাথে নব নির্বাচিত প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

বটিয়াঘাটা প্রতিনিধিঃ বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম খান, সহকারী কমিশনার ভুমি রাশেদুজ্জামান রাসেলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বটিয়াঘাটা প্রেসক্লাবের নব নির্বাচিত নেতৃবৃন্দ।

সোমবার ৩১ আগষ্ট সকালে বটিয়াঘাটা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এনায়েত আলী বিশ্বাসের নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সকল কর্মকর্তার কার্যালয়ে এ সাক্ষাৎ, মতবিনিময় করা হয় এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সৌজন্য স্বাক্ষাৎ কালে ইউএনও মোঃ নজরুল ইসলাম বলেন, আপনারা জাতির বিবেক, আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশেনের মাধ্যমে উপজেলার সকল কাজের সহযোগিতা কামনা করছি।

এসময় উপস্থিত ছিলেন বটিয়াঘাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মহিদুল ইসলাম শাহীন, সহ সভাপতি রতন কুমার সাহা, আসাদুজ্জামান উজ্জ্বল, এ্যাডঃ মোস্তফা বিলাল, সহ সাধারন সম্পাদক এস এম বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক বাকির হোসেন ও আল আমিন শিকদার, ক্যাশিয়ার তরিকুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ সোহেল রানা, সমাজ কল্যান সম্পাদক জহিরুল ইসলাম জয়, দপ্তর সম্পাদক রেজাউল করিম, ক্রীড়া বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন মুন্সি প্রমুখ।
প্রেসক্লাবের নেতৃবৃন্দরা বলেন, আমাদের সংগঠনের সকল সদস্য খুলনার স্থানীয়, জাতীয় এবং বিভিন্ন অনলাইন পত্রিকায় কর্মরত রয়েছে। আমরা এই অঞ্চলের উন্নয়নে সর্বদা কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এই লেখনি চলমান থাকবে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।