সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বটিয়াঘাটার জলমা ইউনিয়নের শাহজালাল নগরে সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন | চ্যানেল খুলনা

বটিয়াঘাটার জলমা ইউনিয়নের শাহজালাল নগরে সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন

বটিয়াঘাটার জলমা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড শাহজালাল নগরের মূল সড়কটি রেললাইনের কারণে বিচ্ছিন্ন হওয়ায় পুনরায় সংযোগ স্থাপন সহ কার্পেটিংয়ের দাবীতে মানববন্ধন কর্মসূচি হয়েছে। গত মঙ্গলবার (৩১ আগস্ট) বেলা ১১ টায় স্থানীয় শাহজালাল নগরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ওয়ার্ড আ’লীগের সভাপতি সুভাষ চন্দ্র মল্লিকের সভাপতিত্বে ও আ’লীগ নেতা মোল্ল্যা মোঃ জাহাঙ্গীর কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলমা ইউনিয়ন আ’লীগের সভাপতি নারায়ন চন্দ্র সরকার ।

এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জলমা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোল্ল্যা মোঃ মিজানুর রহমান বাবু।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ’লীগ নেতা মোঃ বোরহান উদ্দিন হাওলাদার, অবসরপ্রাপ্ত আর্মি মোঃ জাহাঙ্গীর হোসেন, আ’লীগ নেতা মোঃ আব্দুল হাই, আ’লীগ নেতা শেখ রাসেল কবির, আ’লীগ নেতা দুলাল শেখ, আ’লীগ নেতা জলিল জমাদ্দার, আ’লীগ নেতা মোঃ আলমগীর হোসেন সহ এলাকার সাধারন মানুষ ।

মানববন্ধনে বক্তারা বলেন মূল সড়কটি রেললাইনের কারনে বিচ্ছিন্ন হওয়ায় ব্যাপক জনদূর্ভোগ সৃষ্টি হয়ছে। সড়কটির এক প্রান্তে মসজিদ ও কবরস্থান থাকায় জনসার্থে সড়কটি দ্রুত পুনঃসংযোগ স্থাপনের দাবী জানান। এছাড়াও বক্তারা আরও বলেন, অনতিবিলম্বে দাবি মেনে না নিলে ব্যাপক গণ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় অত্যাধুনিক শিল্পনগরী গড়ে তোলা হবে: রকিবুল ইসলাম বকুল

খুলনায় ২৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।